editor
প্রকাশিত: 12:14 AM, October 13, 2024
লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার স্বজনগ্রাম গুপ্তহাটি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, রাঢ়িশাল দাসপাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ বুল্লা মহামায়া যুব সংঘ সর্বজনীন পূজা মন্ডপ, বামৈ সমরজিৎ চক্রবর্তীর বাড়ি সর্বজনীন পূজা মন্ডপ, রুহিতনসী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ মুড়াকুরি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
শনিবার (১২ অক্টোবর) তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লাখাই উপজেলায় সকাল থেকে রাতে পর্যন্ত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামন্ডপ নেতৃবৃন্দ ও পুজায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় জি কে গউছ বলেন- এই দেশ আমাদের সকলের। এই দেশে আমরা এক সাথে মিলেমিশে সবাই বসবাস করছি। এই দেশ স্বাধীন করার জন্য সকল ধর্মের মানুষ জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, ক্ষতিগ্রস্থ হয়েছে। এই দেশে আমরা কেউ সংখ্যালঘু, কেউ সংখ্যাগুরু তা বিএনপি বিশ্বাস করে না। আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশী। সেই নিরীখেই আমরা কাজ করছি, একটি নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপি কাজ করছে।
তিনি বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ এক সাথে মিলেমিশে বসবাস করছি। সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করছে। আমরা কেউ কোনো ধর্মের বাঁধা হয়ে দাঁড়াইনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন শারদীয় দুর্গাপূজা যেন নিরাপদ ও উৎসবমূখর পরিবেশে হয়। কারণ আমাদের দেশে দুষ্ট লোকের সংখ্যা কম নয়। দুষ্ট লোকেরা চেষ্টা করবে আমাদের সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে তা নষ্ট করতে। সে জন্য বিএনপির লোকজন সতর্ক রয়েছে, পূজামন্ডপের লোকজনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন। কেউ বিশৃংখলা সৃষ্টির পায়তারা করলে ছাড় দেয়া হবে না, প্রতিরোধ করা হবে। তিনি স্বজনগ্রাম গুপ্তহাটি সার্বজনীন দূর্গা মন্দিরে এক আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন উক্ত আলোচনা সভার গৌরাঙ্গ রায়ের সভাপতিতে ও আশীষ দাশগুপ্তের ও সুধীর সূত্রধরের পরিচালনায় প্রধান অতিথি: আলহাজ্ব জি.কে গউছ,বিশেষ অতিথি: উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, ১নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন ইউনিয়ন বিএনপির সভাপতি মেস্তফা কামাল খসরু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পদ রায়, জেলা যুবদলের সদস্য সচিব, শফিকুর রহমান সেতু, আব্দুল আউয়াল ভুঁইয়া, বিএনপি নেতা এডভোকেটুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ শাহাজান মিয়া, উপজেলা জাসসের সভাপতি তোফাজ্জল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, যুবদল নেতা তাউস আহমেদ, মাহমুদুল আলম মালু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বি,এইচ,এম রানা, বিএনপি নেতা মোতালেব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, লায়েছ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, সোহাগ চৌধুরী, মানিক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক রহমত উল্লাহ বিএনপি নেতা ওয়াব, বিএনপি নেতা রফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, মোহাম্মদ রহিছ উদ্দিন মাস্টার, জেলা ছাত্রদল নেতা মোজাক্তির হোসেন ইমন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আজম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকির আহমেদ , লালু মিয়া, নজরুল ইসলাম , জাসাস নেতা মফিজুল ইসলাম, মালেক শা,ইউ পি সদস্য হাবিবুর রহমান, কাজল মিয়া, মোহাম্মদ শালাল মিয়া, বিএনপি নেতা আরাধন কর্মকার, বিএনপি নেতা স্বপন শীল, উত্তম সূত্রধর, রহিমূল মিয়া, যুবদল আনজব আলী, বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন