editor
প্রকাশিত: 4:45 PM, February 28, 2021
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ৩০% কোটা ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা ও ২৩শে ফেব্রুয়ারি ঢাকা শাহবাগ চত্তরে মুক্তিযোদ্ধা সন্তানদের উপর পুলিশের ন্যাক্কার জনক হামলা ও লাঠিচার্জের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮শে ফেব্রুয়ারি রবিবার দুপুর ১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেটের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সন্তান সংসদের সভাপতি মো. নাছিম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জালালাবাদ থানার বীর মুক্তিযোদ্ধা মতছির আলী, আব্দুল করিম, গোয়াইনঘাট থানার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, শ্রমিক নেতা নিয়াজ আহমদ, সিলেট জেলা সন্তান সংসদের যুগ্ম আহ্বায়ক অবঃ সার্জেন্ট মো. আবুল হোসেন, পিযুষ তালুকদার, সদস্য মো. বাবুল মিয়া, মহানগর সন্তান সংসদের যুগ্ম আহ্বায়ক নুপুর দেব, আব্দুর কাদের, সদস্য আমজদ আলী, সিলেট বিভাগের সন্তান সংসদের যুগ্ম সচিব ইমরান খান রায়হান, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সিলেট জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসমীহ বিনতে ঝর্ণা প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে