editor
প্রকাশিত: 4:51 PM, October 15, 2024
নিউজ ডেস্ক: সিলেট মহানগরের আওতাধীন দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকায় সুরমা নদী থেকে মো. কাওসার আহমদ (৩৫) নামের এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঝালোপাড়া মসজিদ ঘাট থেকে লাশটি উদ্ধার করে।
সিলেটের জকিগঞ্জের উত্তর লোহারমহলের আতাউর রহমানের ছেলে। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে একটি ইটভাটায় কাজ করতেন। সেখানেই একটি বাসায় তিনি ভাড়া থাকতেন।
তবে এটি খুন না স্বাভাবিক মৃত্যু- এখনই বলতে পারছে না পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন- স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মরদেহটি কিছুটা পঁচে গেছে, তাই আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না। কীভাবে মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্তের পর বলা যাবে। তবে খুন না স্বাভাবিক মৃত্যু- সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়