editor
প্রকাশিত: 8:37 PM, October 16, 2024
প্রেস বিজ্ঞপ্তিঃ সিলেট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আযিম হক আদনান বলেছেন, বিএনপিকে নিশ্চিন্ন করতে আওয়ামী লীগ সরকার একের পর এক মামলা, হামলা ও নির্যাতন চালিয়েছিল। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা সকল নির্যাতন সহ্য করে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, দল ত্যাগ করেননি। তারা ত্যাগের বিনিময়ে বিএনপিকে দল হিসেবে টিকিয়ে রেখেছিলেন। যার ফলশ্রুতিতে বিএনপি জুলাই-আগস্ট বিপ্লবে পর্দার অন্তরালে থেকে কাজ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনকে ত্বরান্তিত করেছিল। তিনি বলেন, বর্তমানে স্বৈরাচার হাসিনার দোসররা সক্রিয় থেকে নানামুখী ষড়যন্ত্রের চেষ্ঠা করছি। আমারা সতর্ক না থাকলে আমাদের ভবিষ্যত প্রজন্মকে আবারো অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হতে পারে। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। এজন্য তিনি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করতে তৃণমূলের নেতাকর্মীদের আহবান জানান।
তিনি বালাগঞ্জ উপজেলা ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল (১৫ অক্টোবর) মঙ্গলবার রাতে ইউনিয়নের স্থানীয় জামালপুর গ্রামে ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
৩নং দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক মোঃ এমদাদুর রহমান জাকির এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল আলম, সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু। কর্মীসভায় ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়