editor
প্রকাশিত: 12:11 PM, October 17, 2024
নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মাহমুদ মিয়া (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মাহমুদ মিয়া বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি বুধবার সন্ধ্যায় ধীরগতিতে শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে যাচ্ছিল। এ সময় মাহমুদ মিয়া নামতে গেলে তাঁর একটি পা ট্রেনের চাকার নিচে পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তাঁকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা বাদশাহ আলম প্রামাণিক বলেন, মাহমুদ মিয়া নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার জন্য কুমিল্লা যাচ্ছিলেন। কিন্তু ভুলে সিলেটগামী ট্রেনে উঠে বসেন। বিষয়টি জানার পর তড়িঘড়ি করে নামতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন