editor
প্রকাশিত: 12:24 PM, October 17, 2024
নিউজ ডেস্ক: প্রকৃতি আমাদের চারপাশ সাজিয়ে দিয়েছে নানা রকম উপকারী সবজি দিয়ে। তেমনই এক উপকারী সবজির নাম ঝিঙা। এতে রয়েছে অত্যন্ত উপকারী কিছু খনিজ ও ভিটামিনের ভাণ্ডার। এমনকি এই সবজি কার্যকরী কিছু অ্যান্টিঅক্সিডেন্টেরও আঁতুরঘর।
তাই নিয়মিত ঝিঙা খেলে যে একাধিক জটিল রোগের ফাঁদ সহজেই এড়িয়ে যেতে পারবেন, তা তো বলাই বাহুল্য! যদিও বর্তমান প্রজন্মের অনেকেই এই সবজির নাম শুনলেই নাক সিটকান। তাই তাদের ডায়েটে ঝিঙা থাকে একদম বাদের খাতায়।
অথচ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঝিঙা অত্যন্ত উপকারী একটি সবজি। সময় নষ্ট না করে চলুন এই সবজির চমকে দেওয়া কিছু গুণাগুণ সম্পর্কে জেনে নিই। তারপর আপনিও এই সবজিকে ডায়েটে জায়গা করে দেবেন! তাতেই ফিরবে আপনার স্বাস্থ্যের হাল।
বাড়বে দৃষ্টিশক্তি
অতি পরিচিত ঝিঙাতে রয়েছে ভিটামিন ‘এ’-এর ভাণ্ডার, যা কিনা দৃষ্টিশক্তি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, এই সবজিতে রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যা একাধিক চোখের রোগের ফাঁদ এড়াতেও সাহায্য করে।
এমনকি নিয়মিত এই সবজির পদ চেখে দেখলে বয়সজনিত চোখের রোগও প্রতিরোধ করা সম্ভব। সুতরাং এক জোড়া অক্ষিগোলকের কার্যক্ষমতা বাড়ানোর ইচ্ছে থাকলে ঝিঙার সঙ্গে যত শিগগির সম্ভব বন্ধুত্ব পাতিয়ে নিন। আশা করি ঠকবেন না।
অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার মহৌষধ
অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা একটি জটিল অসুখ। এই রোগের ফাঁদে পড়লে দুর্বলতা, শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা পিছু ধাওয়া করতে পারে। তবে ভালো খবর হলো, নিয়মিত ঝিঙা খেলেই কিন্তু এই রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।
আসলে এই সবজিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন ও ভিটামিন বি৬, যা কিনা অ্যানিমিয়া রোগীদের জন্য অত্যন্ত উপকারী। সুতরাং রক্তল্পতায় ভুক্তভোগীদের ডায়েটে এই সবজি রাখতেই হবে। এতেই উপকার মিলবে হাতেনাতে।
কমবে ওজন
শরীরের বাড়তি ওজনকে যেনতেন প্রকারে নিম্নমুখী করতেই হবে। নইলে যে সুগার, প্রেশার, কোলেস্টেরলসহ একাধিক রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে।
তবে ভালো খবর হলো, নিয়মিত ফাইবার সমৃদ্ধ ঝিঙার পদ খেলে দ্রুতগতিতে কমবে ওজন। এমনকি কমবে পেটের মেদের বহর। তাই চটজলদি ওজন কমাতে চাইলে নিয়মিত ঝিঙার পদ খেতেই পারেন।
লিভার থাকবে সুস্থ-সবল
শরীরের একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় লিভার। তাই সুস্থ থাকলে যকৃতের স্বাস্থ্যের দিকে নজর ফেরাতেই হবে। এই কাজে আপনার সহযোদ্ধা হতে পারে ঝিঙা। এই সবজিতে এমন কিছু প্ল্যান্ট কম্পাউন্ট রয়েছে, যা লিভার থেকে টক্সিন বের করে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। এমনকি জন্ডিসের মতো প্রদাহজনিত অসুখেও অত্যন্ত উপকারী এই সবজি। তাই যকৃতের হাল ফেরাতে নিয়মিত ঝিঙের পদ খেয়ে চলুন।
বিপদসীমা পেরোবে না ডায়াবেটিস
ডায়াবেটিসকে বাগে আনতে না পারলে কমবে আয়ু। তাই যেনতেন প্রকারে সুগারকে বশে আনতে হবে। এই কাজে আপনার ব্রহ্মাস্ত্র হলো ঝিঙা। তাই ডায়াবেটিস রোগীদের ডায়েটে এই সবজির পদ থাকাটা আবশ্যক। এতেই কিন্তু উপকার মিলবে হাতেনাতে।
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১