editor
প্রকাশিত: 9:00 AM, October 18, 2024
নিউজ ডেস্ক: গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে চূড়ান্ত ভর্তির সময় নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান।
তিনি বলেন, ইতোমধ্যেই যেসব শিক্ষার্থী শাবিপ্রবিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের জন্য মনোনীত হননি অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে শাবিপ্রবির জন্য মনোনীত হয়েছেন তাদের আগামী ২৩ ও ২৪ অক্টোবর চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।
এরমধ্যে ‘এ’ ইউনিট (বিজ্ঞান) শিক্ষার্থীরা ২৩ অক্টোবর এবং ‘বি’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের (ব্যবসায়) শিক্ষার্থীরা ২৪ অক্টোবর সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি বাবদ ১৩ হাজার টাকা, প্রাথমিক ভর্তির কনফারমেশন স্লিপ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কসিট, কোটায় ভর্তি প্রার্থীদের ভর্তি নির্দেশিকায় উল্লিখিত মূল প্রত্যয়ন/সনদপত্র নিয়ে আসতে হবে বলেও জানান তিনি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়