editor
প্রকাশিত: 7:48 PM, October 20, 2024
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর সীমান্ত থেকে মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার ( ১৯ অক্টোবর) সন্ধ্যায় বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী ঝিঙ্গালাবাড়ী এলাকার সীমান্ত পিলার ১২৮৩/এমপি এর নিকটবর্তী স্থানে অজ্ঞাত একজন যুবককে দেখতে পেয়ে স্থানীয় জনসাধারণ বিজিবির মিনাটিলা বিওপিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবির মিনাটিলা বিওপির টহলদল ঘটনা স্থানে গিয়ে মোঃ আনিসুর রহমান (২০) নামের ঐ যুবককে আটক করে।
আটককৃত আনিসুরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মায়ানমারের মংডু জেলার নোয়াপাড়া থানার ডংখালী গ্রামের মৃত বাহা মিয়ার ছেলে। সে ৭ বছর আগে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারে এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পে অবস্থান করছিল। পরে ক্যাম্প থেকে থেকে পালিয়ে সে বাংলাদেশের অনেক জায়গায় অবস্থান করে। সম্প্রতি ভাল কাজের সন্ধানে সে সিলেট এলাকায় এসেছিল বলে জানায়। তার কাছে কোন পরিচয়পত্র পাওয়া যায়নি।
আটককৃত মায়ানমার নাগরিককে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়