editor

প্রকাশিত: 7:51 PM, October 20, 2024

বড়লেখায় চা-শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে নিসচা’র সড়ক নিরাপত্তা কর্মশালা

বড়লেখায় চা-শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে নিসচা’র সড়ক নিরাপত্তা কর্মশালা

আশফাক আহমদ, বড়লেখা: জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ১৯তম কার্যদিবসে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও নিরাপদ সড়ক বাস্তবায়নে চা-শ্রমিক ও কর্মকর্তাদের নিয়ে করণীয় শীর্ষক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হউক সবার” এ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ অক্টোবর) রাত ৭ টায় উপজেলার দক্ষিণভাগ নিউ সমনবাগ চা বাগানের অফিসে নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের পরিচালনায় বিভিন্ন পর্যায়ের চা-শ্রমিক ও কর্মকর্তাদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধকল্পে তাদের করনীয় কর্মশালায় স্বগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব মো. জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ও কার্যকরী সদস্য আফজাল হোসেন রুমেল।

আরোও বক্তব্য দেন নিউ সমনবাগ চা বাগানের কর্মকর্তা গংগেশ রঞ্জন দেব, সুবাস চন্দ্র দাস, কৃপাময় দাস, বিমল চন্দ্র দে, দিপক কূর্মী, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক কালীপ্রসাদ ভর, পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি নারায়ণ কালোয়ার, চা শ্রমিক নেতা রাঙ্গা চরণ সাঁওতাল ও রাসবিহারী রবিদাস।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচার দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, কার্যকরী সদস্য অজিত রবিদাস ও শাহাব উদ্দিনসহ অর্ধশত চা-শ্রমিক ও কর্মকর্তাবৃন্দ।

নিরাপদ সড়ক বাস্তবায়নে চা-শ্রমিকদের  করণীয় সম্পর্কে নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম বলেন, চা-শ্রমিকরা অত্যান্ত ঝুকিপূর্ণভাবে এক চা-বাগান থেকে অন্য চা-বাগানে যাতায়াত করেন। খোলা ট্রাক ও ট্রাক্টরে গাদাগাদি করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দূরা-দূরান্তে জীবিকার তাগিদে ছুটে চলেন আবার দেখা যায় চাপাতা বোঝাই গাড়িতে শ্রমিকরাও ঝুকিপূর্ণভাবে যাতায়াত করেন এই অবস্থায় ঘটে যেতে পারে যেকোন বড় ধরনের দুর্ঘটনা। তাই চা-শ্রমিকদের জন্য তারা টেকসই বাস-মিনিবাসের দাবি জানান। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে চা-বাগানের কর্মকর্তাবৃন্দ এবং অতি শীঘ্রই তারা গরুত্ব সহকারে বিষয়টিকে বিবেচনা করবেন।

চা-বাগান কর্মকর্তারা নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার কার্যক্রমের প্রতি সাধুবাদ জানিয়ে মহৎ উদ্দেশ্যর পাশে থেকে একাত্বতা পোষন করে সড়ক দুর্ঘটনারোধে আন্তরিকভাবে ব্যাপক ভুমিকা রাখবেন বলে আশ্বাস দেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে