editor
প্রকাশিত: 7:53 PM, October 20, 2024
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ওলামা মাশায়েখ পরিষদ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট অঞ্চলের টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে হাজারো মানুষের জীবন ও রক্তের বিনিময়ে অবশেষে স্বৈরশাসনের অবসান হয়েছে। শহীদদের আত্মত্যাগে অর্জিত এই বিজয়কে ইসলামের বিজয়ে পরিণত করতে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতিকে পথ দেখাতে এগিয়ে আসতে হবে। গত ১৮ বছর পুরো দেশ ছিলো একটি কারাগার। অন্যদিকে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দুর্নীতির মচ্ছবে মত্ত ছিল আওয়ামী লীগ। ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে কোটা পদ্ধতি ও প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রশাসনের সর্বত্র তারা অথর্ব ও দুর্নীতিবাজ লোক দিয়ে দেশকে দুর্নীতি আর বৈষম্যের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। ছাত্র-জনতার ত্যাগ ও কোরবানীর মাধ্যমে বাংলাদেশ আজ সেই জিম্মি-দশা থেকে মুক্তি পেয়েছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে। দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইসলাম, মুসলিম জাতিসত্তা গত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর উপর নির্মম নির্যাতন করা হয়েছে। আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ হাজারো নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে শহীদ করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি।
উলামা মাশায়েখ পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা খালেদ আহমদ ভানুগাছির সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচারের দোসররা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এখনো কাজ করে যাচ্ছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে ও আল্লাহর সাহায্যের উপযোগী হতে হবে। আলেমদের এখন দায়িত্ব হল এই উম্মাহকে জাগিয়ে তোলা, সত্যকে জাতীর কাছে তুলে ধরা। তরুণ প্রজন্মের আলেমদের বেশি ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দুনিয়ার স্বার্থের চেয়ে আখেরাতের প্রত্যাশায় দ্বীনের পথে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল হক, বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা কাজি এনামুল হক প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে