editor
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। মহামারি করোনা কালীন সময়ের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে যাচ্ছে। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করা ইবাদতের শামিল। তিনি গতকাল ৮ই মার্চ (সোমবার) সকালে নগরীর আম্বরখানা রাজারগল্লিতে হোটেল খান ভিউ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি হোটেল খান ভিউ (আবাসিক) এর সফলতা কামনা করেন এবং হোটেল সংশ্লিষ্ট সকলকে গ্রাহক সেবায় সচেষ্ট থাকার আহ্বান জানান।
হোটেল খান ভিউ এর সত্ত্বাধিকারী, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অন্যতম নেতা কবির হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এডভোকেট, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ১নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদী, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুজেল আহমদ তালুকদার, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া আহমদ।
হোটেল খান ভিউ’র ব্যবস্থাপক মোহাম্মদ আলীর পরিচালনায় শুরুতে মোনাজাত পরিচালনা করেন দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ চৌধুরী, ফয়ছল হোসেন. নাজিম উদ্দিন, খালেদ রব, নামর আলী, সাজুয়ান আহমদ, দুলাল আহমদ, মাহবুব হোসেন সুহেল, ছালেহ আহমদ, সাইফুল ইসলাম, বারিক আলী, ফুরকান মুন্সি, শেখ জমির আলী, জালাল উদ্দিন জুয়েল প্রমুখ। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল কেক ও ফিতা কেটে হোটেল ভিউ’র উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি
2 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
7 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
5 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
4 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
7 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
7 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
1 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
1 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার