editor
প্রকাশিত: 9:15 PM, October 23, 2024
জুড়ী সংবাদদাতা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা অস্বীকার করায় রাষ্ট্রপতির পদত্যাগ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) জুড়ী নিউ মার্কেট থেকে শুরু হয়ে এমএ মুমিত আসুক চত্বরে গিয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ শেষ করেন।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেক মিয়া।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তখন রাষ্ট্রপতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন এবং তা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। অথচ এখন তিনি তা অস্বীকার করে শপথ ভঙ্গ করছেন। তাঁর এই বক্তব্য উদ্দেশ্যেপ্রণোদিত বলে দাবি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করার পাশাপাশি স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দালালের পক্ষ নিয়েছেন। তাই তিনি এই পদে থাকতে পারেন না। অনতিবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। রাষ্ট্রপতি পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে