editor

প্রকাশিত: 10:01 PM, October 24, 2024

লাখাই বাজারে সড়কে গর্তের কারণে চলাচলে দুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

লাখাই বাজারে সড়কে গর্তের কারণে চলাচলে দুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই আঞ্চলিক মহাসড়কের বামৈ তিন পুল নামক স্থান হইতে লাখাই বাজারে রাস্তাটি আডোবা হিসেবে নির্মান না হওয়ায় ইউনিয়নের হাজার হাজার জনগনের দুর্ভোগ হয় বর্ষাকালে ও হেমন্ত কালে এই রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত ও দক্ষিণ পাশে বর্ষার ঢেউ রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ে । এতে ঢাকা গামী বাস, মালামাল বাহি ট্রাক, সিএনজি চালিত অটো রিক্সা টমটম সহ যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।

সরেজমিনে দেখা যায়, বামৈ থেকে লাখাই বাজার পর্যন্ত রাস্তায় বামৈ তিনপুল থেকে দরগা বাড়ি পর্যন্ত ও বড়তলা বাজার থেকে লাখাই বাজার পর্যন্ত একাধিক স্থানে গর্ত সৃষ্টি হয়েছে দক্ষিণ দিকে রাস্তাটি ভেঙ্গে পড়েছে। এ রাস্তায় সিএনজি টমটম অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করে। রাস্তার গর্তে ও দক্ষিণ দিক ভেঙ্গে যাওয়ায় এসব যানবাহনও চলাচল করতে পারে না।

এ পাকা রাস্তা দিয়ে যাতায়াত করছে ঢাকা গামী বাস ট্রাক, সিএনজি টমটম সহ বিভিন্ন ধরনের ছোট পরিবহন।

কখনো টমটম অটোরিকশা উল্টে ঘটছে দুর্ঘটনা। চালকসহ এলাকাবাসীর দাবি, রাস্তাটি আডোবা করার জন্য সেই সাথে যতদিন পর্যন্ত উচু আডোবা রাস্তা না হচ্ছে,। এই রাস্তা এই মেরামত করা হোক।

সিএনজি চালক হুকুম আলী বলেন, বেহাল রাস্তার কারণে চলাচলে সমস্যা হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ ছাড়া রাস্তাটি দিয়ে লাখাই বাজারে, কৃষি ব্যাংক, উপজেলা খাদ্য গুদাম, অভয়চরণ রাধা চরণ পাইলট উচ্চবিদ্যালয় ও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থী যাতায়াত করে। বর্ষা মৌসুমে রাস্তায় বর্ষার পানি থাকায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে।

মোটরসাইকেল চালক ফরিদুর ইসলাম বলেন, এ রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে দিনে কোনো রকমে চলাচল করলেও রাতে সম্ভব নয়।

লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফা কামাল খসরু বলেন, ‘আমাদের প্রায় প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। রাস্তাটি বেহাল অবস্থা দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে এখানে বড় ধরনের দুর্ঘটনারও শঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা প্রয়োজন।

১নং লাখাই ইউনিয়নে লাখাই বাজার থেকে বামৈ পর্যন্ত ৬ কিলোমিটার ডিসি সড়কটি গুরুত্বপূর্ন একটি সড়ক। ব্যবসা- বানিজ্য, যাতায়াতসহ বিভিন্ন কারনে সম্ভাবনার দ্বার উন্মোচিত করতে পারে এ সড়কটি।

শুকনো মৌসুমে এ সড়কে যাতায়াত করে ইউনিয়নের শিবপুর, সুজনপুর, আমানুল্লাহপুর, মাহমুদপুর, চিকনপুর, রুহিতনসী, স্বজনগ্রাম, সন্তোষপুর, কৃষ্ণপুর, কামালপুর গ্রাম সহ ভাটি এলাকার হাজারো মানুষ।

এছাড়া উপজেলার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ ও ব্রাক্ষনবাড়িয়া জেলার মানুষের যোগাযোগ ও চলাচলের কারনে জনপ্রিয় হয়ে উঠছে এই সড়কটি। ইউনিয়নের অধিকাংশ লোক ঢাকায় ব্যবসা-বানিজ্যের সাথে সম্পৃক্ত থাকায় রাজধানীর সাথে তাদের একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়েছে।

ফলে হবিগঞ্জ জেলা সহ অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকার সাথে দূরত্ব কমে গুরুত্বপূর্ন হয়ে উঠেছে লাখাই – নাসিরনগর -সরাইল আঞ্চলিক মহাসড়ক।
তাই লাখাই টু বামৈ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। কিন্তু বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় এ গুরুত্বপূর্ণ সড়কটি। এর ফলে ৪ মাস বিচ্ছিন্ন থাকে ১নং লাখাই ইউনিয়ন।হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগের জাকির হোসেন এর মোবাইলে বার বার ফোন দিও তিনি ফোন রিসিভ করেনি।

ব্যাপারে এলাকায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা সাথে আলাপকালে তিনি বলেন সড়ক ও জনপথ বিভাগের কাজ তারা দেখবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন