editor
প্রকাশিত: 10:20 PM, October 24, 2024
আশীষ দাশ গুপ্ত, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নে জিরুন্ডা গ্রামে মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে সালিশ বৈঠকে রায় দেয়ার জেরে সালিশ বৈঠকের সদস্য ও লাখাই প্রেসক্লাব এর সাবেক সভাপতি আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী মানছুরা আক্তার দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে, আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে
আহতের স্বজনদের জানায় বুধবার(২৩ অক্টোবর) দিনগত ভোররাতে উপজেলার জিরুন্ডা গ্রামে মৃত ইউসুফ আলীর পুত্র লাখাই প্রেসক্লাব এর সাবেক সভাপতি আব্দুল হান্নান এর বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে বসত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে উপর্যুপরি আঘাত করে এবং ঘরে ব্যাপক ভাংচুর চালায়।
এতে সাংবাদিক আব্দুল হান্নান(৬১) ও তাঁর স্ত্রী মানছুরা আক্তার(৪৫) আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের হবিগন্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে প্রেরন করেন।গুরুতর আহত আব্দুল হান্নানের অবস্থা আশংকা জনক হওয়ায় তাঁকে ঢাকায় প্রেরন করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন