editor
প্রকাশিত: 1:36 AM, October 25, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় জরায়ুমূখী ক্যান্সার রোগের প্রতিষেধক হিসেবে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে এম আলি আযম।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে আগামী ১০ কার্যদিবসে উপজেলার বিভিন্ন স্কুলে এই টিকাদান কর্মসূচি পালিত হবে। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেখানে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন এবং টিকা নিতে আসা বিভিন্ন স্কুলের কিশোরীদের সাথে কথা বলেন।পরে তিনি জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল পরিদর্শন শেষে সাইট্রাস গবেষণা কেন্দ্র, উপজেলা ভূমি অফিস ও ইউএনও অফিস পরিদর্শন করেন।
এর আগে সকালে তিনি লালাখাল চা বাগান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন প্রমুখ ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক