editor
প্রকাশিত: 7:51 AM, October 25, 2024
নিউজ ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে এ সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
জানা গেছে, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেললে। এ থেকে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলছেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন। কিন্তু মারামারি হাতের নাগালের বাইরে হওয়ায় তাৎক্ষণাৎ কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে এ ঘটনায় প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেইটের সামনে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, রাত পোহালেই কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে প্রায় ৪ হাজার ২১০ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে ।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে বৃহস্পতিবারবিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নতুন ভবনের সম্মেলন কক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও পরিদর্শকের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক