editor
প্রকাশিত: 10:01 PM, October 25, 2024
আশফাক আহমদ, বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারি মনোহর আলীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
দীর্ঘ ৬২ বছর মসজিদে ইমামতি ও খতিব হিসেবে দায়িত্ব পালন করায় শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী (রহ.) শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা মসজিদে ক্বারি মনোহর আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সিনিয়র সাংবাদিক এম. এম আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফয়জুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, সদস্য আব্দুল লতিফ, ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী ফয়জুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, প্রসিদ্ধ ক্বারি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব মনোহর আলী ৬২ বছর আগে বড়লেখা হাজীগঞ্জ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন। তিনি এখানে যোগদানের পর ইমামতির পাশাপাশি হুজরাখানায় ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে শুরু করেন। এতে মুসলিম ছাত্রদের অংশ গ্রহণে ধীরে ধীরে তা একটি মাদ্রাসায় রূপ নেয়। ক্বারি মনোহর আলীর শ্রম-সাধনায় হাজার হাজার ছাত্র কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে দেশে-বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। তাঁর এ অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জীবদ্দশায় তাঁকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। তিনি বর্তমানে বড়লেখা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাস করছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে