editor
প্রকাশিত: 10:36 AM, March 14, 2021
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি কবিতার কয়েকটি লাইন লিখে একটি স্ট্যাটাস দেন। কবিতার সঙ্গে দুটি ছবিও পোস্ট করেন তিনি। স্ট্যাটাসটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়।
শনিবার (১৩ মার্চ) বিকেল ৩টা ৭ মিনিটে তিনি ফেসবুক ওই স্ট্যাটাসে লেখেন। তবে কিছুক্ষণ পর সেই স্ট্যাটাস আবারো ডিলিট করে দেন তিনি।
স্ট্যাটাসে তিনি লেখেন- ‘ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ’। এই কবিতার সঙ্গে বড় ভাই ওবায়দুল কাদেরের সাথে কোলাকুলি ছবিসহ আরো দুটি ছবি জুড়ে দেন।
স্ট্যাটাস দেয়ার সঙ্গে সঙ্গে হাজারো অ্যাকাউন্ট থেকে লাইক, কমেন্ট ও শেয়ার করেন। ইতিবাচক কমেন্টের সঙ্গে নীতিবাচক কমেন্টও রয়েছে তার কমেন্ট বক্সে।
নাগরিক অধিকার নামক ফেসবুক থেকে একজন লেখেন ‘অনেক বেদনা বুকে লুকিয়ে রেখে মির্জা কাদের ভাই আপনি দারুণ একটা পোস্ট করে সমাজের মানুষের সামনে বাস্তব একটি সত্য চিত্র তুলে ধরেছেন, সে জন্য আপনাকে ধন্যবাদ’।
নায়েব চৌধুরী নামে একজন লেখেন, ‘অভিনয়ের জন্য অস্কার পাবেন আপনি। গ্রেপ্তারের ভয়ে এখন ওবায়দুল কাদের আপনার ভাই’।
মো. রাসেল লিখেছেন, ‘গ্রেপ্তার হওয়ার ভয়ে এখন বহুরূপী মির্জা কাদের ঘরের বউয়ের উপর দোষ চাপাচ্ছেন’।
জুয়েল আহমেদ লিখেছেন, ‘নারীর দোষ নেই, বড় কথা হলো ভাই ভাইয়ে যে আল্লাহর রহমত থাকা দরকার’।
আবদুল কাদের মির্জা বিভিন্ন সভা সমাবেশে তার ভাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ভাবির বিরুদ্ধে নানান সমালোচনা করে আসছেন। শনিবারের স্ট্যাটাসে তিনি তার ভাবিকে বিরোধের জন্য ইঙ্গিত করেছেন কোম্পানীগঞ্জের মানুষ।
(Al-amin-01)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন