editor
প্রকাশিত: 10:06 PM, October 25, 2024
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন ভিক্ষুককে মাঝে ক্ষুদ্র মোদি দোকানের উপকরণ দিয়ে ভিক্ষা বৃত্তি ছেড়ে আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে তাদের এই পুনর্বাসন সহায়ক উপকরণ (মোদি দোকানের মালামাল ও গবাদি পশু) বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম।
এসময় পুনর্বাসন সহায়ক উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, সোনাতোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রমুখ।
সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এতে ব্যয় হয়েছে ৫ লাখ টাকা।
[25/10, 7:39 pm] +880 1714-609954: জৈন্তাপুরে জামায়াতের ওয়ার্ড কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত
জৈন্তাপুর প্রতিনিধিঃ
জৈন্তাপুরে শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ডের সভাপতি,সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতের সিলেট জেলা উত্তরের নায়েবে আমির উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট জেলা উত্তরের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অতীতের ফ্যাসিবাদী সরকার দেশকে একনায়তন্ত্রে পরিণত করেছে। আল্লাহ আমাদেরকে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের হাত থেকে থেকে মুক্তি দান করেছেন। জামাতে ইসলামের সকল জনশক্তিকে ইসলামের আলোকে নিজের জীবন গড়তে হবে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অপরদিকে শিক্ষা শিবিরের প্রধান বক্তা আলহাজ্ব উনার আবেদিন বলেন, ২৮ শে অক্টোবরের ইতিহাস বাংলার মানুষ ভুলে যায়নি,লাশের উপর উঠে আওয়ামী লীগের নৃত্য এদেশের মানুষ কখনো ভুলবে না, তাই ফ্যাসিবাদের সাথে কোন আপোষ হবে না,হাজারো ছাত্র-জনতার রক্তের উপর দাড়িয়ে ফ্যাসিবাদ আবার মাথা তুলতে চাইলে জামাতের নেতাকর্মীরা হাজারবার জীবন দিতে প্রস্তুত থাকবে। জামাত সন্ত্রাসমুক্ত দুর্নীতি মুক্ত টেন্ডার মুক্ত সোনার বাংলাদেশ গড়তে চায়।সেজন্য জামাতের সকল জন শক্তিকে ইসলামের আলোকে নিজেদের জীবনকে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে ।
জামায়াতে উপজেলা আমির নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম কিবরিয়ার পরিচালনায় জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তি উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে