editor
প্রকাশিত: 7:23 PM, October 26, 2024
আশফাক আহমদ, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়ির গোয়ালঘর ও খড়ের গাদায় আগুন লেগে পুড়ে গেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার রুকনপুর গ্রামের দুবাই প্রবাসী মুহিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
জানা গেছে, শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে দুবাই প্রবাসী মুহিবুর রহমানের বাড়ির খড়ের গাদায় আগুন লাগে। আগুন গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। আগুনে পোড়ার শব্দ শুনে পরিবারের লোকজনের ঘুম ভাঙে। পরে তারা ঘুম থেকে উঠে দেখেন, আগুনে গোয়ালঘর ও খড়ের গাদা পুড়ছে। তখন তাদের চিৎিকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।
দুবাই প্রবাসী মুহিবুর রহমান মুঠোফোনে বলেন, ঘরের পাশেই আমাদের খড়ের গাদা ও গোয়ালঘর। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনে পোড়ার শব্দ শুনে ঘুম ভাঙলে তারা দেখেন খড়ের গাদা ও গোয়ালঘর পুড়ছে। তখন তারা চিৎকার দিলে আশপাশের মানুষ দ্রুত এগিয়ে আসেন। ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়েছে। দ্রুত আগুন না নেভালে আমাদের ঘরেও আগুন ধরে পুড়ে যেত। গরুগুলো দিনে গোয়ালঘরে রাখা হয়। রাতে গরুগুলো আমরা ঘরের ভেতরে একটি কক্ষে রেখে দিই। আমাদের সাথে কারও শত্রুতা নাই। কেউ হয়ত আগুন ধরিয়ে দিতে পারে বলে মনে হচ্ছে।
শনিবার দুপুরে বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিভিয়েছি। অল্প একটু খড় পুড়েছে। আর পাশে গোয়ালঘর ছিল। গোয়ালঘরের চারপাশ খোলা ছিল। টিনও বেশ পুড়েনি। আগুনে তেমন কিছু ক্ষতি হয়নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক