editor
প্রকাশিত: 5:39 PM, October 27, 2024
বড়লেখা প্রতিনিধি : ব্লাড ক্যান্সারে আক্রান্ত কামিল (৩০) নামে একজন ভুক্তভোগী বাঁচতে চান। চিকিৎসার জন্য প্রয়োজন ২০ থেকে ২২ লক্ষ টাকা। প্রায় ২ বছর থেকেই কামিল ব্লাড ক্যান্সারে ভুগছেন।আর্থিক অস্বচ্ছলতার কারনে কামিলের এতো ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।কামিলকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর বড় ভাই জামিল ও সহকর্মীরা।
কামিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত আসদ আলীর ছেলে। বাবা হারা কামিলের পরিবারে দুই ভাই, দুই বোন ও মা আছেন। অসুস্থ হওয়ার পূর্বে কামিল গাড়ি চালিয়ে সংসারের জীবিকা নিবারণ করতো। পরে সে জীবিকার তাগিদে প্রবাসে (কাতার) পাড়ি জমান। সেখানে তার ব্লাড ক্যান্সার রোগ ধরা পড়ে। এরপর তাকে দেশে এনে সিলেট এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ডাক্তার সাময়িক ঔষধ দেয়। ডাক্তার বলেছে তার বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। এতে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা খরচ হবে।এতো ব্যয়বহুল খরচ কামিলের পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
কামিলের বড় ভাই জামিল আহমদ বলেন-আমার ছোট ভাই কামিল প্রায় ২ বছর থেকে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত। আমি প্রবাসে (কাতার) থাকি সেখানে যা রোজগার করি তা থেকে কোনরকম সংসার চলে। কামিলের চিকিৎসার জন্য প্রায় ২০-২২ লক্ষ টাকার প্রয়োজন। আমার এই স্বল্প আয়ে চিকিৎসার এতো ব্যয়বহুল খরচ বহন করা অসাধ্য হয়ে পড়েছে। তাই নিরুপায় হয়ে আমি আমার ভাইকে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতা পেলে আমার ভাইকে হয়তো মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচাতে পারবো। কামিলের চিকিৎসার জন্য আমাদের পরিবারের যা সম্বল ছিল সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে ভাইয়ের চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানবিকতার দৃষ্টিতে এবং আপনাদের একজন ভাই হিসেবে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার চিকিৎসা চালিয়ে যেতে পারব। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো আমার ভাইয়ের জীবন বেঁচে যেতে পারে। আর্থিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যম, জামিল আহমদ (রোগীর বড়ভাই) মোবাইল: ০১৩২৭-৯৪৯০৬১, বিকাশ-(পারসনাল নম্বর) ০১৭৫৬-৮১৮৮৯৭
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে