editor
প্রকাশিত: 9:17 PM, March 14, 2021
অনলাইন ডেস্ক:: সুনামগঞ্জের দিরাইয়ে হেফাজতে ইসলামের আমীর বাবু নগরীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতিমধ্যে প্যান্ডেল বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে।
জানা যায়, হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে আগামীকাল সোমবার ১৫ই মার্চ শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হেফাজতের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী।
সম্মেলনে বক্তব্য রাখবেন- কেন্দ্রীয় হেফাজতের নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা।
এর আগে গত শুক্রবার ১২ মার্চ বিকেল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান, দিরাই উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী। তিনি আর বলেন, দিরাইয়ে শানে রিসালাত সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম হবে আশা করছি। আমাদের সেরকম প্রস্তুতিও রয়েছে। স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, সিনিয়র সদস্য মাওলানা মহীউদ্দিন ক্বাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা আবিদুর রহমান, অর্থ সম্পাদক মুফতি ফয়সাল, সহ-অর্থসম্পাদক খালেদ আহমদ, ইলিয়াস আহমেদ প্রমুখ।
(Al-amin)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন