editor
প্রকাশিত: 11:46 AM, October 30, 2024
আশফাক আহমদ, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণভাগ ইউনিয়ন শাখার আয়োজনে পৈশাচিক পল্টন হত্যা দিবস ২৮ অক্টোবর ২০০৬ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার দক্ষিণভাগ বাজারস্থ জামাল প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মো: এমাদুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণভাগ ইউনিয়ন সভাপতি আব্দুস ছামাদের সভাপতিত্বে ও দক্ষিণভাগ ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান বেলালের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা খালেদ আহমদ ভানুগাছি। এছাড়াও বাংলাদেশ জাতীয় ইমাম ও খতিব সমিতি বড়লেখা উপজেলার শাখার সাধারণ সম্পাদক ও সুজানগর আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জিয়াউল হক, জামায়াত নেতা ও ইউপি সদস্য এনামুল হক, আক্তার হোসেন, মাস্টার তোফায়েল আহমদ লায়েক সহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট শাখার দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন কাজী হুমায়ুন রশীদ চৌধুরী।
উল্লেখ্য, গত ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠার আন্দোলনে বেশ কয়েকজন নেতা-কর্মী নিহত হয়েছিল বলে তাদের স্মরণে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে