editor
প্রকাশিত: 12:00 AM, November 3, 2024
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) ভোররাতে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বর্ণির বারহাল গ্রামের মৃত মো. আলা উদ্দিনের ছেলে মো. তেরাব আলী ওরফে চান্দ আলী এবং মিহারী গ্রামের অমুল্য চন্দ্র দাসের ছেলে সমিরন চন্দ্র দাস ও পশ্চিম দক্ষিনভাগ গ্রামের সোনা মিয়ার ছেলে তাজ উদ্দিন।
পুলিশ সূত্র জানায়, শনিবার ভোররাতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় উপজেলার বর্ণির বারহাল গ্রামের মো. তেরাব আলী ওরফে চান্দ আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। অন্যদিকে পশ্চিম দক্ষিনভাগ এলাকা থেকে সিআর ৪০৪/২০২০ (কুলাউড়া) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী তাজ উদ্দিনকে এবং মিহারী এলাকা থেকে সিআর-৩৩৮/২০২৪ (বড়লেখা) মামলার পরোয়ানাভুক্ত আসামী সমিরন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকেলে বড়লেখা থানার ওসি মোঃ আবদুল কাইয়ূম বলেন, যৌথবাহিনীর পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে