editor
প্রকাশিত: 5:37 PM, November 3, 2024
মো. সামছুল ইসলাম : কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জুড়ী উপজেলায় ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) জুড়ী উপজেলার তিনটি কেন্দ্র জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা ও ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর মোট ৯৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর কর্মপরিষদ, শুরা সদস্য ও মৌলভীবাজার -১ (বড়লেখা- জুড়ী) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের প্রিন্সিপাল মামুনুর রশীদ, মৌলভীবাজার পৌর আমীর হাফিজ মাওলানা তাজুল ইসলাম, জুড়ী উপজেলা আমীর হাফিজ নাজমুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউ পি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সুরমান, আইনজীবী শাখাওয়াত হোসাইন, আল ফালাহ ইসলামিক একাডেমী (গোয়ালবাড়ী প্রধান শিক্ষক মাওলানা লোকমান হোসাইন, জুড়ী ক্যাম্পাসের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা চেয়ারম্যান আলম হোসাইন, জুড়ী উপজেলা পরিচালক জুয়েল আহমদ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আফজাল হোসেন প্রমুখ।
কিশোরকন্ঠ পাঠক ফোরাম জুড়ী উপজেলার পরিচালক জুয়েল আহমদ বলেন, পড়ালেখার পাশাপাশি জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও সাহসী হওয়ার জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে নানাবিধ প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করে থাকে।
অভিভাবকরা বলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরামের এরকম মেধা ভিত্তিক প্রতিযোগিতার ফলে শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নসহ পড়ালেখায় আরো মনোনিবেশ বাড়বে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে