editor

প্রকাশিত: 5:40 PM, November 3, 2024

পূর্ববিরোধের জেরে মুক্তিযোদ্ধা কর্তৃক ৫ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

পূর্ববিরোধের জেরে মুক্তিযোদ্ধা কর্তৃক ৫ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধা কর্তৃক ধর্ষণের অভিযোগসহ ৫ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও আত্মীয়স্বজন।

রবিবার (৩ নভেম্বর) দোয়ারাবাজার উপজেলা
প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইসমাঈলের পুত্র কারিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঘমারা গ্রামের মৃত আব্দুল মোতালিব’র পুত্র আওয়ামীলীগ নেতা ও মুক্তিযুদ্ধা রফিক মিয়া (৭১) ও একই গ্রামের ও সংবাদ সম্মেলনকারী কারিম উদ্দিনের পিতা ইসমাইল আলী’র মধ্যে জমিজমা সংক্রান্তে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। মুক্তিযোদ্ধা রফিক মিয়া ক্ষমতার প্রভাবে পায়ই জোরপূর্বক জমি দখল ও জমিতে লাগানো বাঁশ ও গাছ কেটে নেওয়ার চেষ্টা করতো। বাঁধা দিলেই তিনি থানায় কল দিয়ে পুলিশ এনে হয়রানি করতেন।

এতে ২০১৬ সালের জুলাই মাসে রফিক মিয়া কর্তৃক ইসমাঈলের জায়গা হতে বাঁশ কেটে নেওয়ার বিষয়কে কেন্দ্রকরে দু’পক্ষের মধ্যে মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। উপরোল্লিখিত এই ঘটনার প্রতিশোধ নিতে ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর একটি মিথ্যা ধর্ষণকাহিনী সাজিয়ে ইসমাঈল আলী’র পুত্র শামিম মিয়া (তৎকালীন বয়স-১৫), মাজেদ আলী’র পুত্র হায়দর আলী (১৫),আঃ করিমের পুত্র কবির হোসেনকে আসামী করে দোয়ারাবাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে রফিক মিয়া। এতে দীর্ঘদিন জেল হাজতে থাকার পর বয়স কম থাকার সুবাধে আদালত তাদের জামিন দেয়।

এর পর প্রতিশোধের শপথে আরও বেপরোয়া হয়ে উঠে মুক্তিযুদ্ধা রফিক মিয়া। ক্ষমতার দাপটে সামাজিকভাবে প্রায়ই কোন না কোন বিষয় নিয়ে ইসমাঈল আলী’র পরিবারকে পরিকল্পিত ভাবে ঝগড়া ফাঁসাদে লিপ্ত রাখে।

এতে ২০২১ সালের ১৮ মার্চ (বৃহস্পতিবার) ইসমাঈল আলী’র জমি হতে মুক্তিযুদ্ধা রফিক মিয়া জোরপূর্বক বাঁশ কেটে নেওয়াকে কেন্দ্র করে আবারও দু’পক্ষের মুখামুখি ঝগড়ার ঘটনা ঘটে। এঘটনায় ২০২১ সালের ১ এপ্রিল ইসমাঈল মিয়া (৪২), ইসমাঈল মিয়ার পুত্র শামিম মিয়া (২০), মাজেদ আলী’র পুত্র হায়দর আলী (২২),করিম মিয়া’র পুত্র কবির আহমদ (২০). মৃত আক্কেল আলী’র পুত্র নুর ইসলাম (৫০), নুর ইসলামের পুত্র মরম আলী (১৯) ও রমজান আলী (২০).মৃত ইব্রাহিম আলী’র পুত্র বাদশা মিয়া (৪৫) কে আসামী করে এক দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন মুক্তিযুদ্ধা রফিক মিয়া (৭১)। এর পর চলতি বছরের ৬ অক্টোবর জমিজমা সংক্রান্তে সুনামগঞ্জ আদালতে ইসমাঈল আলী ও তার ভাই নুর ইসলাম,মৃত মজিবুর রহমানের পুত্র ফাহমিদা খাতুন, মৃত ইব্রাহিম আলী’র স্ত্রী রোকেয়া বেগম ও পুত্র বাদশা মিয়া, বাদশা মিয়া’র পুত্র মানিক মিয়া,মৃত দ্বারীকনাথ ভূইয়া’র স্ত্রী সোরবালা কপালী,গুরু দয়াল দাসের স্ত্রী আমোদিনী দাসীকে আসামি করে অভিযোগ দায়ের করেন।

এর পর গত ৬ অক্টোবর (রবিবার) দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এমন একটি অভিযোগ দেখিয়ে প্রতিপক্ষের ১৩ জনকে আসামী করে ৮ অক্টোবর সুনামগঞ্জ আদালতে আরেকটি মামলা দায়ের করেন মুক্তিযুদ্ধা রফিক মিয়া।

সর্বশেষ, চলতি বছরের গত ১৪ অক্টোবর মুক্তিযুদ্ধা রফিক মিয়াকে উপরোল্লিখিত আসামীরা বসতঘরে থাকতে দিচ্ছেনা এমন মিথ্যা অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন এই মুক্তিযোদ্ধা।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে স্কুল – কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্টের পাশাপাশি অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে লাঞ্ছিত করা হচ্ছে। আমরা শারীরিক, মানসিক, আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছি। ফলে এই সংবাদ সন্মেলনের মাধ্যমে ৫ মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষায় আমরা প্রশাসনের সৃদৃষ্টি কামনা করছি। সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল জলিল,মোঃ মতিউর রহমান,মানিক মিয়া, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম, মুবারক হোসেন, হামিদ মিয়া,রমজান আলী, সাহিদ মিয়া,সুহাগ মিয়া,কাওছার আলম, হারন মিয়া,তোফাজ্জল হোসাইন,মোছাঃ সেলিনা খাতুন,মোছাঃ রুসেনা খাতুন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে