editor
প্রকাশিত: 9:37 AM, November 4, 2024
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জিয়াবুর উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকাল ৭ টায় দিকে বড়লেখা পৌরশহরের পাখিয়ালা এলাকায় বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জিয়াবুর উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব আলীর ২য় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়াবুর দীর্ঘদিন ধরে কাতারে ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। দেশে এসে উন্নতজাতের গাভী কিনে তা লালন-পালন শুরু করেন। পাশপাশি গাভীর দুধ সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিক্রি করতেন। প্রতিদিনের মতো রোববার (৩ নভেম্বর) সকালে গাভীর দুধ সংগ্রহের পর তা বিপণনের উদ্দেশ্য তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে রওয়ানা দেন। বড়লেখা পৌরশহরের পাখিয়ালা এলাকায় পৌঁছামাত্র তার মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে জিয়াবুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াবুরকে মৃত ঘোষণা করেন।
রোববার দুপুরে বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত প্রবাসীর পরিবারের কোনো অভিযোগ নেই। তাই তারা লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য এডিএমের কাছে আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে