editor
প্রকাশিত: 9:53 AM, November 4, 2024
বড়লেখা প্রতিনিধি: কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার আয়োজনে বড়লেখা উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষায় ৫ টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৮ শত শিক্ষার্থী অংশগ্রহন করে। আগামী দুই মাসের ভিতরে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান দায়িত্বশীলরা।
শনিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা সকাল ১০ ঘটিকা থেকে পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দাসের বাজার উচ্চ বিদ্যালয়, পিসি উচ্চ বিদ্যালয়, সুজাউল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত মৌলভীবাজার -১ (বড়লেখা -জুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
কিশোর কন্ঠের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে জামায়াতের এ নেতা বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার চর্চা তাদেরকে বিভিন্ন অপসংস্কৃতি অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখতে এসব কার্যক্রম পরিচালনা করে থাকে।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরামের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম, ফয়ছল আহমদ,রবিউল ইসলাম সুহেল, ফোরামের জেলা শাখার সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে