editor
প্রকাশিত: 9:33 AM, November 5, 2024
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সময়ের সাহসী নেতা এডভোকেট শামসুল ইসলাম। বিএনপির উপর নির্বিচারে গুলি ও অমানবিক নির্যাতনের এ মামলা করা হয়েছে। তিনি ২০২১ সনের ২২ ডিসেম্বরের পর সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে অভিযোগ দায়ের করেছি, সে সময় অভিযোগ টি আমলে না নিয়ে কেন অভিযোগ করা হলো সে জন্য পুলিশ এডা. শামসুল ইসলাম এর উপর চালানো হয়েছে অমানবিক নিষ্ঠুর নির্যাতন, সেই সময় বিকালে পুলিশ উনাকে গ্রেফতার করে রাতে পর্যন্ত দেওয়া হয়নি উনার কোন সন্ধান পাওয়া যায়নি, অনুমান রাত ১১ টায় দিকে লাখাই থানার ওসি সাইদুল ইসলাম কে সাংবাদিক আশীষ দাশগুপ্ত সাংবাদিক হিসেবে প্রশ্ন করি লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম এখন কোথায় তিনি বলেন যানা টা কি জরুরী আমি বললাম একটি বৃহত্তর দল বিএনপি এই দলের উপজেলার সাধারণ সম্পাদক গ্রেফতার আপনার সাক্ষাৎকার নিয়ে নিউজ করব পরে ওসি বলে পরে বলব ঊর্ধ্বতনও কর্তৃপক্ষ বললে ১০/১৫ বিদেশি একজন সাংবাদিক এস,পি ওসিকে ফোন করার পর বিএনপি সাধারণ সম্পাদক হবিগঞ্জ ডিবি কার্যালয় আছে বলে পুলিশ জানিয়েছেন। এত নির্যাতনের পরও আদর্শ থেকে ফিরে আসেনি বিএনপির সাধারণ সম্পাদক।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম বাদী হয়ে হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলায় অন্যান্য শীর্ষ আসামীরা হলেন, হবিগঞ্জ সদর মডেল থানার সাবেক ওসি মোঃ মাসুক আলী, সাবেক ডিবির ওসি আল আমিন, সাবেক ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, সাবেক ইন্সপেক্টর নাজমুল হাসান। এদিকে, বিচারক মামলাটি আংশিক শুনানী শেষ অধিকর শুনানীর জন্য আগামী ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
মামলায় বলা হয়, ২০২১ সালের ২২ ডিসেম্বর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির জনসভাকে কেন্দ্র করে শায়েস্তানগরস্থ অস্থায়ী কার্য়ালয়ের মঞ্চ তৈরী করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। দুপুর ১২টা থেকেই পুলিশ জনসভার সকল প্রবেশমুখ চেকপোস্ট করে জনসভায় আসা নেতাকর্মীদের হয়রানী করে। পরে মারমুখী হয়ে নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে গুলি বর্ষণ করে। এতে জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ৩ শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন। মামলায় আরো বলা হয়, আসামীরা যোগসাজসে বিএনপি নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে ৭৫৪ শর্টগানের ও ৪৪৮টি শর্টগানের সীশা এবং ৯০টি গ্যাস গানের শর্টসেল নিক্ষেপ করেন। পুলিশ বাহিনী বিনা কারনে শান্তিপ্রিয় নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষন করে অঙ্গহানী ও গুরুতর জখম করে। এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবি এডভোকেট শামসুল হক মতিন জানান, আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানী শেষে অধিকর শুনানীর জন্য আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন