editor
প্রকাশিত: 11:56 AM, March 18, 2021
অনলাইন ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস মাদরাসায় পালন করার সময় কেকের পরিবর্তে ব্যঙ্গাত্মকভাবে পাউরুটি কেটে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে মাদরাসা সুপারের বিরুদ্ধে। ঘটনাটি ফেসবুকে লাইভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় মাদরাসার এক সহকারী শিক্ষক। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভে দেখা দেয়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনায়স্থলে উপস্থিত হয়ে মাদরাসার সুপার আব্দুস সালাম ও সহকারী শিক গোলাম কবিরকে আটক করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিতর্কিত করা লক্ষ্যে ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কেটে উদযাপন করছিল মাদরাসার সুপার আব্দুস সামাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ আইডি থেকে লাইভ দেখাচ্ছিল ওই মাদরাসার সহকারী শিক্ষক গোলাম কবীর। স্থানীয়রা তা ফেসবুকে দেখে পুলিশে খবর দেয়। পরে মাদরাসার সুপার আব্দুস সালাম ও শিক্ষক গোলাম কবিরকে আটক করে গোমস্তাপুর থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান লালু, সাধারণ সম্পাদক ও ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইউনুস আলী, ওই ওয়ার্ডের ইউপি সদস্য মাসির আলি ঘটনার সত্যত্যা স্বীকার করেন এবং ঘটনাটি ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন