editor
প্রকাশিত: 10:22 PM, November 9, 2024
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে সরকারি ডিগ্রী কলেজের সামনে বালু-ইট রেখে ব্যবসা করেন। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বালু-ইট বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে একা পেয়ে ঘিরে ধরে। পরে দা দিয়ে কুপিয়ে তার সাথে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা সটকে পড়ে।
পরে স্থানীয়রা সিরাজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার আদিত্যের মহাল এলাকায় এই ঘটনা ঘটে।
শনিবার বিকেলে বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বলেন, ঘটনাটি শুনেছেন, তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে