editor
প্রকাশিত: 11:13 AM, March 22, 2021
অনলাই ডেস্ক:: ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দায়ের করেছেন সাবেক স্বামী রাকিব হাসান। তামিমা তাকে মানসিক বিকারগ্রস্ত (সাইকো) বলায় রোববার (২১ মার্চ) রাতে উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ দায়ের করেন রাকিব।
অভিযোগে বলা হয়, আমি মো. রাকিব হাসান গত ২৪শে ফেব্রয়ারি বর্ণিত আসামি তামিমা সুলতানা এর বিরুদ্ধে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। গত ১৯শে মার্চ বেসরকারি টিভি চ্যানেল ‘ঈযধহহবষ ২৪’ এ ‘সার্চলাইট’ নামক অনুষ্ঠানে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত হয় যেখানে আসামি সাক্ষাৎকার প্রদান করে। ওই সাক্ষাৎকারে আসামি আমার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর এবং ন্যক্কারজনক এবং মানহানিকর মন্তব্য করেন। আসামি বলেন, ‘ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম’, ‘সে একজন সাইকিক’, ‘সাইকোলোজিক্যাল প্রেম না হলে এসব জিনিস বিশ্বাস করে’, ‘ও নিজেও হাতের মধ্যে এখানে তাবিজ পরে, গলায় তাবিজ পরে, হ্যাঁ একেক জায়গায় তাবিজ পরে’, ‘আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে’, ‘ওকে মেডিকেলে পাঠানো হোক’, ‘ওর মেন্টালিভাবে সাইকো’, ‘তুবা মণি রাকিবের জন্য একটা এটিএম কার্ড’।
অভিযোগে আরও বলা হয়, ওই অনুষ্ঠানটি বিভিন্ন স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। আসামি ইলেকট্রনিক মিডিয়ায় আমার বিরুদ্ধে মানহানিকর ও আক্রমণাত্মক মন্তব্য প্রকাশ করে। এছাড়াও আসামি আমার ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে কথা বলেছেন এবং আমার আর আমার শিশু কন্যা তুবা (০৮) এর পিতা-কন্যার সম্পর্ককে অপমান করেও বক্তব্য দিয়েছেন, যা আমাকে এবং আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করেছে এবং আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।
এমতাবস্থায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫, ২৮ এবং ২৯ ধারার অপরাধের অভিযোগ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করলাম।
উল্লেখ্য, গত মাসের ১৪ই ফেব্রুয়ারি তামিমাকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু বিয়ের সপ্তাহ পার না হতেই চরম বিতর্ক শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি নাসিরের স্ত্রীকে নিয়ে বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে। সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তামিমার আরেক স্বামী ও সন্তানের ছবি। রাকিব নামে ওই স্বামীর সঙ্গে তার বিয়ে হয় ১১ বছর আগে। সেই ঘরে কন্যাসন্তানের বয়স এখন নয় বছর। নাসিরের সঙ্গে বিয়ের ভিডিও ও খবর ছড়িয়ে পড়ার পর ১৮ই ফেব্রুয়ারি রাতে উত্তরা পশ্চিম থানায় জিডি করেন রাকিব।
পরে জিডির কপি ও তাদের বিয়ের কাবিননামাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জিডিতে রাকিব অভিযোগ করেছেন, তার সঙ্গে সংসার করা অবস্থায় তামিমা গোপনে আরেকজনকে বিয়ে করেন। সেখানে ছয় মাস সংসারও করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন