editor

প্রকাশিত: 9:46 AM, November 13, 2024

লাখাইয়ে মিরপুর মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল সনদে দপ্তরির নিয়োগ

লাখাইয়ে মিরপুর মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল সনদে দপ্তরির নিয়োগ

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের  লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত   বুল্লা ইউনিয়নের  মিরপুর মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে দপ্তরি চাকরি করছেন পাভেল মিয়া।

অভিযোগের ভিত্তিতে জানা যায়,মিরপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে পাবেল মিয়া বানোয়াট শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়ে অবৈধভাবে মিরপুর মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে নিয়োগ লাভ করেন গত ২২শে মে ২০১৭ ইংরেজি তারিখে এবং যোগদান করে ২৩শে মে ২০১৭ ইংরেজি।

নিয়োগদানের পর থেকে সে নিয়মিত স্কুলে আসা-যাওয়া করে নাই বলে অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলেনি। জাল সনদে নিয়োগ লাভ করায় পাবেল মিয়ার বিরুদ্ধে ৭ জুন ২০২২ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন মুসকুদপুর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে ছমির উদ্দিন।

সরজমিনে গিয়ে জানা যায়, পাভেল মিয়ার বিরুদ্ধে বিগত ১৬ এপ্রিল ২০২৩ তারিখের লাখাই থানা জলিল মিয়া হত্যা মামলা রইয়াছে।সে এই মামলায় চার্জশিট ভুক্ত আসামি। চার্জশিটভুক্ত আসামী হওয়া সত্ত্বেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পত্রের উল্লেখিত মামলা এফ আই আর নং ১০, ২০২৩।

এ ব্যাপারে পাভেল মিয়া কে জিজ্ঞেস করলে তার শিক্ষাগত যোগ্যতার কোন সৎ উত্তর দিতে পারেনি।

পাভেল মিয়ার ব্যাপারে মিরপুর গ্রামের হাসেম আলীর পুত্র শহীদ মিয়া জানান নিয়মিত সে বিদ্যালয়ে আসে না এবং সে একজন নেশাগ্রস্ত ভিন্ন অপরাধের সাথে জড়িত।তার ভয়ে কেউ কথা বলে না। প্রাইমারি গণ্ডি পেরিয়ে কখনো হাইস্কুলে ভর্তি হয়নি পাবেল মিয়া।

সাবেক মেম্বার নোয়াজ আালী জানান সে হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি সে কোথাও লেখাপড়া করে নাই।

পাবেল মিয়ার বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ জানান, আমার যোগদানের পূর্বে পাবেল এর নিয়োগ হয়েছে এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। পাভেল মিয়ার নিয়োগ সংক্রান্ত কোন কাগজপত্র আমার বিদ্যালয়ে নেই।

উক্ত বিষয়টি নিয়ে এটিও প্রনব কান্তি মালদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যেহেতু আমি আপনাদের মাধ্যমে শুনেছি পাভেল মিয়ার বিষয়ে। আমি উক্ত বিষয়টি খোঁজ নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে সরজমিনে যোগাযোগ করলে তিনি জানান,এ বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ আছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। সে হত্যা মামলার ভুক্ত আসামি হিসেবে জিজ্ঞাস করলে, তিনি বলেন সরকারি চাকুরিতে ফৌজদারি মোকাদ্দমা আসামি কেউ যদি হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন