editor
প্রকাশিত: 10:09 PM, November 14, 2024
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাস ফেরত ময়নুল ইসলামের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ও সিএনজি যাত্রী ৩ ব্যক্তি।
বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম বাজারের পেট্টোল পাম্পের সামনের রাস্তায় ঘটনাটি ঘটেছে। নিহত ময়নুল ইসলাম উপজেলার বর্নি ইউনিয়নের গোডাউন বাজার এলাকার আতাউর রহমানের ছেলে। আহত হয়েছেন গঙ্গারজল গ্রামের আবুল কালাম ও অন্য দুই জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
জানা গেছে, দুবাই ফেরত ময়নুল ইসলাম অটোরিকশা যোগে বড়লেখা থেকে বিয়ানীবাজার যাচ্ছিলেন। চান্দগ্রাম বাজারের পেট্টোল পাম্পের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ময়নুল ইসলামসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ময়নুল ইসলাম ও আবুল কালামকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথেই আহত ময়নুল ইসলাম মারা যান।
নিহত ময়নুল ইসলামের চাচা আলিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় তার ভাতিজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বড়লেখা থানার ওসি (তদন্ত) তাপস চন্দ্র রায় জানান, নিহতের লাশের ময়না তদন্তের জন্য তার পরিবারের সাথে যোগাযোগ চলছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে