admin
প্রকাশিত: 2:53 PM, July 10, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন।
আজ শনিবার (১০ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইয়ুব হোসেন জানান, অটোরিকশার চার্জার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুইজন মারা গেছেন। শুক্রবার রাতে ইয়াসমিন আক্তার ও আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর স্বামী আব্দুল মতিন মারা যান। আগুনে মতিনের শরীরের ৯২ শতাংশ ও ইয়াসমিন আক্তারের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ একই পরিবারের আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এঁদের মধ্যে আব্দুল মতিন ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারের মৃত্যুর পর এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে তাঁদের মেয়ে মায়েশা (৯) ও আয়েশা (৫) এবং ভাগ্নে আবুল খায়ের রায়হান (২৫)।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আগুনে আয়েশার ৪৬ শতাংশ, মায়শার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন