editor
প্রকাশিত: 4:27 PM, December 27, 2020
মুজিব বর্ষে উপলক্ষ্যে ইউনানী আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ভেষজ ঔষধের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সিলেট ঔষধ প্রশাসন অধিদপ্তর উদ্যোগে রোববার (২৭ ডিসেম্বর) প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা নগরীর দরগার গেইটস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক মোহাম্মদ ইয়াহইয়া।
প্রধান অতিথি মোহাম্মদ ইয়াহইয়া প্রত্যেক উৎপাদন বিভাগের সাথে জড়িত দক্ষ কবিরাজ ও হাকিম কি ভাবে সঠিক উপায় কাজ করে ঔষধের গুণগত মান বজায় রেখে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও জিএমপি নির্দেশনা মেনে কাজ করতে হবে সেই বিষয় গুলোর উপর পরামর্শ প্রদান করেন। ভেষজ ঔষধের গুণগত মান সম্পন্ন ঔষধ তৈরির জন্য উপস্থিত সকল প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের দিকনির্দেশনায় এ্যালোপ্যাথিক ঔষধের পাশাপাশি ভৈষজ ঔষধে মানুষ যাতে উন্নত সেবা পায় সেদিকে লক্ষে রাখার আহবান জানান।
প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় ইষ্টার্ণ ল্যাবরেটরিজ, মাইসান ল্যাবরেটরিজ, রোজমার্ক ল্যাবরেটরিজ, সাজ ইউনানী ইন্ডাস্ট্রিজ, ফার্মেক্স ফার্মাসিউটিক্যালস, নিউ হারবাল ল্যাবরেটরিজ, দি মেডিমার্ট ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেডের মালিক ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন