editor
প্রকাশিত: 9:18 PM, January 13, 2022

শহীদ নুর হোসেন ব্লক ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় শীতার্ত ও দারিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আখালিয়া এলাকায় শহীদ নুর হোসেন ব্লক ছাত্রলীগের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের যে গৌরব, সংগ্রাম ও সফলতায় ইতিহাস রয়েছে তা যাতে খর্ব না হয় সেদিকে সজাগ থেকে দেশের মানুষের জন্য ছাত্রলীগকে কাজ করতে হবে। ছাত্রলীগ আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে এবং শেখ হাসিনার নেতৃত্বে ও দিকনির্দেশনায় কাজ করে যেতে হবে। আজ যেভাবে অসহায় মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তা সব কাজেই যেন অসহায় মানুষের প্রতি প্রসারিত থাকে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিলেট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামাল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রিপন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল বাছিত রুম্মান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী বাহার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইমদাদুল হক জাহেদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট জেলা তাতীলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আমিন আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা শাফায়েত খান, মনসুর আলম ডেভিড, দিপক অধিকারী, সুজন পুরকায়স্থ, তাওহিদুর রহমান, খয়ের আহমদ রিমন, জাবেদ আহমদ, রায়হান আহমদ, শহীদ শেখ, মিফতা উদ্দিন, আফসর আহমদ, শের উজ্জামান লিটন, আদীব ওবায়েদ হক, ইমরান খান রাজু, মাযহারুল ইসলাম টিপু, নির্জর পলাশ, নুরুল হুদা, মিকদাদা চৌধুরী, মোঃ আসিফ আরমান আহমদ, তামিম আদনান, বাপ্পি চৌধুরী, সালমান আহমদ, রায়হান আহমেদ রাব্বি, নাসিফ আহমেদ, মাহিদ আহমেদ প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়