editor

প্রকাশিত: 3:48 PM, July 4, 2023

গণতন্ত্র পুনরুদ্ধারে ৯ জুলাইয়ের তারুণ্যের সমাবেশে সফল করতে হবে : নাসিম হোসাইন

গণতন্ত্র পুনরুদ্ধারে ৯ জুলাইয়ের তারুণ্যের সমাবেশে সফল করতে হবে : নাসিম হোসাইন

ওয়ার্ড নেতৃবৃন্দের সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভা

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ দেশের মানুষ মুক্তির অপেক্ষায় প্রহর গুণছে। দেশে আইনের শাসন নেই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী শক্তিকে নির্মূল করা হচ্ছে। দলীয়করণের মাধ্যমে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে। মেগা উন্নয়নের নামে জাতিকে ধোকা দিয়ে মেগা লুটপাট করা হয়েছে। নিত্যপণ্যের দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং বিদ্যুতখাতে সরকারের সীমাহিন ব্যর্থতা আর লুটপাটের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জাতিকে রক্ষায় আন্দোলনের বিকল্প নেই। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবসমাজকে সম্পৃক্ত করতে ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে মহানগর ও ৪২টি ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি সোমবার রাতে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মহানগর বিএনপি, ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর তাতীপাড়াস্থ নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ডা. নাজমুল ইসলাম, হুমায়ুন আহমদ মাসুক, মোর্শেদ আহমদ মুকুল, আফজাল উদ্দিন, মতিউল বারী চৌধুরী খুর্শেদ ও আবুল কালাম, ওয়ার্ড সভাপতিদের মধ্য থেকে আমির হোসেন, আক্তার রশীদ চৌধুরী, মুফতি রায়হান উদ্দিন মুন্না, মিজান আহমদ, লুৎফুর রহমান চৌধুরী, আব্দুল ওয়াদুদ মিলন, সবুর আহমদ খান, আব্দুল হাকিম, শোয়াইব আহমদ সুয়েব, মির্জা বেলায়েত হোসেন লিটন, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু, তারেক আহমদ খান, নাদির খান, ম্ঃো লুৎফুর রহমান মোহন, আব্দুর রহিম মল্লিক, নাাজিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, ওয়ার্ড সাধারণ সম্পাদকদের মধ্যে থেকে রফিকুল ইসলাম রফিক, নজরুল ইসলাম, সৈয়দ লোকমানুজ্জামান, আব্দুল মালিক সেকু, সৈয়দ রহিম আলী রাসু, সাব্বির আহমদ, এ.এস.এম সায়েম, বেলাল উদ্দিন, কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদকদের মধ্য থেকে ছালেক আহমদ, মহিবুর রহমান মুহিব, আকবর হোসেন কয়ছর, আব্দুল মোমিন, ফরহাদ আহমদ, আবুল মুনতাসির চৌধুরী সাব্বিহ, রাসেল আহমদ খান, এবি মজুমদার রনি, আবুল হোসেন, মতিউর রহমান শিমুল, নাসির উদ্দিন রব, ইফতেখার আহমদ পাবেল ও ওয়ার্ড বিএনপি নেতা মালেক আহমদ প্রমূখ।

সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আগামী ৯ জুলাই দেশ বাঁচাতে সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। এছাড়া সমাবেশ সফলের লক্ষ্যে ৫ থেকে ৮ জুলাই টানা ৪দিন সিলেট মহানগর আওতাধীন সকল ওয়ার্ডে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। ৩টি থেকে ৫টি ওয়ার্ডের সমন্বয়ে হবে পৃথক প্রস্তুতি সভা।

সভাশেষে প্রয়াত বর্ষীয়াণ রাজনীতিবিদ এম এ হকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্ঠা মরহুম আলহাজ¦ এম এ হকের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়