editor
প্রকাশিত: 2:34 PM, September 26, 2024
বিনোদন ডেস্ক
গত কয়েক মাসে একের পর এক বিচ্ছেদের খবর উঠে এসেছে ভারতীয় রুপালি পর্দার দুনিয়ায়। এবার সেই তালিকায় নাম উঠছে ঊর্মিলা মাতন্ডকরের। বিয়ের ৮ বছর পর বিচ্ছেদের পথে হাঁটছেন এই অভিনেত্রী। এমনকি স্বামী মহসিন আখতার মীরের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন তিনি। ৮ বছরের দাম্পত্য ভেঙে নতুন পথে এগোতে চাইছেন ‘রঙ্গিলা-গার্ল’।
জানা যায়, এ বিষয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তা এখনো জানা যায়নি। ২০১৬ সালে মহসিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। একে তো ভিন্নধর্মে বিয়ে, তার উপর মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় ঊর্মিলা। ফলে, এই বিয়ে ঘিরে চর্চায় ছিলেন তারা। নব্বইয়ের দশকে বলিউড মুগ্ধ ছিল ঊর্মিলার নাচে। তার জনপ্রিয়তার ধারে কাছে কোনোদিন আসেননি মহসিন। যদিও প্রাথমিকভাবে রুপালি পর্দায় কাজ করতে চেয়েছিলেন তিনিও। পরে ব্যবসাকেই পেশা হিসেবে নেন কাশ্মীরি এই যুবক। ২০১৯ সালে ঊর্মিলা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সেই বছর লোকসভা ভোটে উত্তর মুম্বই কেন্দ্রে প্রার্থীও হন। তবে জিততে পারেননি। গত ৮ বছরে মহসিন-ঊর্মিলাকে তেমনই ভাবে
প্রকাশ্যে আসতে দেখা যায়নি কখনওই। কী কারণে তাদের এই দাম্পত্য ভাঙতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষা।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে