editor

প্রকাশিত: 7:49 PM, March 12, 2025

ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ

নারী ও শিশু অধিকার ফোরাম সিলেটের প্রতিবাদ সভায় কয়েস লোদী

ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিসিকের সাবেক প্যানেল মেয়র, নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিলেটের উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ধর্ষণের জন্য ফ্যাসিস আওয়ামী লীগের বিচারহীনতার সংস্কৃতি দায়ী। নারী নির্যাতনসহ অপরাধ নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরোও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছি যে, অতিসম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। জীবনে চলার পথে নিত্যদিনই নারীরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তেমনি অনলাইনেও তারা সাইবার বুলিংসহ বিরূপ আচরণের শিকার হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট এবং শপিংমল ও কর্মস্থল থেকে আত্মীয়-স্বজনের বাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে শিশু, ছাত্রী এবং নারী শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের শ্লীলতাহানী এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতনের মাধ্যমে নারীদেরকে হত্যা করার মতো নির্মম ও জঘন্য ঘটনাও ঘটছে।
তিনি বলেন, দেশে একের পর এক নারীকে হেনস্থা ও আক্রমণ এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠছে, তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর বিচারহীনতার এমন সংস্কৃতির কারণেই নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা থামছে না। সামাজিক অবক্ষয়ের মাধ্যমে আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুন্ন হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা লিপ্ত সেই সকল উগ্রগোষ্ঠী উস্কানি বা মদদ প্রদান করছে।
মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণ নিয়ে তিনি বলেন, ৮ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। শিশুটির শরীরে হায়েনার মতো আক্রমণ করে ক্ষতবিক্ষত করা হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরোও ঘটতে থাকবে। তাই ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। যাতে এমন জঘন্য অপরাধ করার আর কেউ সাহস না পায়। এছাড়া আমরা দেখেছি বিগত ফ্যাসিস সরকারের আমলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করা হলেও সেটার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় নি। তাই দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেটের উদ্যোগে বুধবার (১২ মার্চ) দুপুরে নগরীর দরগামহল্লাস্থ একটি হোটেলে প্রতিবাদ সভা ফোরামের আহবায়ক ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব তাহসিন শারমিন তামান্নার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ আহমদ।
সভায় আরোও উপস্থিত ছিলেন এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন, এপিপি এডভোকেট মোবারক হোসেন, অধ্যাপক আব্দুল মুনিম পারভেজ, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, জলি পুরকায়স্থ, জান্নাত জামান চৌধুরী, মো. সোলেমান খান মিন্টন, মো. নাজমুল হক, মাহবুব আলম, মাহবুব শেখ, শফিউল আলম, মোবারক হোসেন তুহিন, জামিল আহমদ, প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন