admin

প্রকাশিত: 8:55 PM, July 24, 2025

গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের উন্নয়নে কাজ করতে চাই

বিএমজেএ’র সম্মাননা প্রদান অনুষ্ঠানে হেলাল উদ্দিন আহমদ

গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের উন্নয়নে কাজ করতে চাই

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সিলেট-৪ ((গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে বিএনপির মননোয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপি নেতা হেলাল উদ্দিন আহমদ বলেছেন, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের উন্নয়নে কাজ করতে চাই। এই অঞ্চলের মানুষের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজন গুলো তালিকা করে কাজ করে যাবে। টেকসই উন্নয়নের জন্য পরিকল্পনা তৈরি করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং অবকাঠামোর উন্নয়নে কাজ করবো।

তিনি বলেন, উন্নয়ন বঞ্চিত কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুরবাসীর উন্নয়নে প্রবাসীরা আন্তরিক। আমি একজন প্রবাসী হিসেবে অভিজ্ঞতার আলোকে এই জনপদের উন্নয়নে কাজ করবো। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছি। সকল প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এই তিন উপজেলার উন্নয়নে কাজ করবো। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমরা উন্নয়ন বঞ্চিত এলাকা চিহ্নিত করে কাজ করবো। তিনি আরোও বলেন, সিলেট-৪ আসনে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোর মান উন্নয়ন করে এই অঞ্চলকে পর্যটন এলাকা হিসেবে বিশ্ব পরিচিতি করে তুলবে। এছাড়া খনিজ সম্পদে ভরপুর অঞ্চলগুলোকে নিয়ে পরিকল্পনা করে কাজ করবে।

তিনি বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য ইনকিলাবের স্টাফ রিপোর্টার ফয়সল আমীন, সিনিয়র ফটো সাংবাদিক শাহ মো. কয়েস আহমদ, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার অমিতা সিংহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন এসোসিয়েশনের সদস্য মাছুম আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য শাহীন আহমদ, বাবর জোয়ারদার, রেজওয়ান আহমদ, আশিকুর রহমান রানা, তৌফিকুর রহমান হাবিব, সুলেমান আহমদ, মোশারফ হোসেন অমিত, আব্দুল মাজিদ চৌধুরী, আশরাফুল ইসলাম, মাহবুব আল মারুফ, জয়দেব, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, বিমান বন্দর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, জুলাই যোদ্ধা এম এ মতিন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন