editor
প্রকাশিত: 5:31 PM, July 25, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর পৌর শহরের আলফাত স্কয়ারে এ সভা হয়। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফিটনেস বিহীন রাষ্ট্র মেরামতের জন্যই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেস বিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছে। সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলবো। তিনি বলেন, মুজিববাদ নানা ছলে বলে মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে বিএনপিসহ যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐকমত্যের পক্ষে কাজ করছেন সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাই। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পদযাত্রা থেকে অনুধাবন করতে পেরেছি মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও মানুষের সমস্যা সমাধানই বর্তমান বাংলাদেশের রাজনীতি। এটাই আমাদের পদযাত্রার শিক্ষা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শুনতে পেরেছি যারা এনসিপি করতে চায় তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন। তিনি বলেন, সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। সরকার আসে যায় কিন্তু সুনামগঞ্জের ভাগ্যের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরীর সভাপতিত্বে ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ। এর আগে এনপিপির শীর্ষ নেতারা হবিগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সার্কিট হাউসে এসে রাত্রি যাপন করেন। শুক্রবার শহরের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এসে পথ সভায় যোগদান করেন নেতারা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, দলের যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ। এদিকে, এনসিপির কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 7 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১