admin

প্রকাশিত: 6:10 PM, April 9, 2025

বিয়ানীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগে ৪ প্রবাসীসহ আওয়ামী লীগের ১৫ জনকে আসামী করে মামলা

বিয়ানীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগে ৪ প্রবাসীসহ আওয়ামী লীগের ১৫ জনকে আসামী করে মামলা

প্রবাসে থেকেও মামলার আসামি হলেন যারা

4

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌর শহরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। গত ৮ এপ্রিল মঙ্গলবার রাত ৭টায় অনুষ্ঠিত মিছিলটি শহরের দক্ষিণবাজার আর্জির মার্কেটের সম্মুখে যাওয়ার পর অজ্ঞাত কয়েকজন মিছিলটিতে ইটপাঠকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে মিছিলকারীদের মাঝে হট্টগোলের সৃষ্টি হয়, তারা হামলাকারীদের ধাওয়া দেয়। এসময় ঘটনাস্থলে ব্যাপক হুলস্থুলের শুরু হয়, বিএনপি নেতাকর্মীরা হামলাকারীদের সন্ধানে দিকবেদিক ছুটাছুটি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনায় বিএনপির ১০ জন আহত হয়েছেন দাবী করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাদী হয়ে ঐদিন রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২০/২৫জনকে আসামী করা হয়েছে। তন্মধ্যে, ঘটনার আগে থেকে প্রবাসে থাকা ৪ জনকেও আসামী করা হয়েছে!
জানা যায়, ঘটনার দিন রাত প্রায় ৭টায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা চৌধুরী ও সাধরণ সম্পাদক সরওয়ার হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের উত্তরবাজার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মুখ থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দক্ষিনবাজার আজির মার্কেটের সম্মুখে যাওয়ার পরই গলির ভিতর থেকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মিছিলটি লক্ষ্য করে ইটপাঠকেল নিক্ষেপ করে। এতে মিছিলকারীরা উত্তেজিত হয়ে তাদেরকে ধাওয়া করে। ঘটনাস্থলে ব্যাপক হুলস্থুল শুরু হয়, বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীদের সন্ধান করে দিকবেদিক ছুটাছুটি করে। এসময় গোটা দক্ষিণ বাজারে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে দেন, পথচারীরা দৌড়ে নিরাপদে আশ্রয় নেয়। প্রায় ৩০ মিনিট পর পরিস্থিতি শান্ত হয়। বিএনপি দাবী করছে, ফ্যাসিবাদ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা রাতের আঁধারে তাদের উপর হামলা করেছে। এতে বিএনপির প্রায় ১০জন আহত হয়েছেন। এই অভিযাগে ঘটনার দিন রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১১, তারিখ: ০৮/০৪/২০২৫ইং।
মামলার আসামীরা হলেন, ১। জামাল হোসেন (৫১), সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, পিতাঃ নিজাম হোসেন, গ্রামঃ সুপাতলা, ২। আবুল কাশেম পল্লব (৪৬), যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, পিতাঃ মোঃ আব্দুল করিম, গ্রামঃ নিদনপুর, ৩। জুয়েল আহমদ শিপু (২৫), সাবেক সভাপতি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, পিতাঃ মোঃ আজমল হোসেন, গ্রামঃ নয়াগ্রাম, ৪। সাহেদ আহমদ (২২), সাধারণ সম্পাদক, শেওলা ইউনিয়ন ছাত্রলীগ, পিতাঃ মোঃ ফয়জুল হক, গ্রামঃ দিগলবাক, ৫। তৌফিক আহমদ (২৩), সভাপতি, দুবাগ ইউনিয়ন ছাত্রলীগ, পিতাঃ নাজিম উদ্দিন, গ্রামঃ দুবাগ, ৬। কামরান আহমদ (২৭), সাবেক সহ-সভাপতি, পৌরসভা ছাত্রলীগ, পিতাঃ আব্দুল আজিজ, গ্রামঃ কসবা, ৭। কেএইচ সুমন (২৮), সাবেক ছাত্রলীগ নেতা, পিতাঃ এবাদ উদ্দিন, গ্রামঃ শ্রীধরা, ৮। কাওছার আহমদ (২৯), সদস্য, উপজেলা আওয়ামী লীগ, পিতাঃ মৃত বুরহান উদ্দিন, গ্রামঃ ঘুঙ্গাদিয়া, ৯। হুমায়ুন কবির (৫৫), সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, গ্রামঃ ঘুঙ্গাদিয়া, ১০। এবাদ আহমদ (৪৯), সাধারণ সম্পাদক, পৌরসভা আওয়ামী লীগ, গ্রামঃ কসবা, ১১। ইকবাল হোসেন তারেক (৪১), সদস্য, উপজেলা আওয়ামী লীগ, ১২। জাহিদুল ইসলাম তাহমিদ (২৪), সাবেক সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, পিতাঃ ইন্তাজ আলী, গ্রামঃ নিদনপুর, ১৩। কামাল হোসেন (২৫), পিতাঃ নিজাম হোসেন, গ্রামঃ কোনাগ্রাম, ১৪। সুবাস হোসেন (২১), পিতাঃ জামিল হোসেন, গ্রামঃ দুবাগ এবং ১৫। আবির হোসেন (১৯), পিতাঃ আব্দুল করিম, গ্রামঃ খাসাড়িপাড়া, সর্ব থানাঃ বিয়ানীবাজার, জেলাঃ সিলেট, সহ অজ্ঞাত আরো ২০/২৫ জন।
মামলার এজাহারভুক্ত ১৫ আসামীর মধ্যে ৪জন গত বছর জুলাই আন্দোলনের আগে থেকেই প্রবাসের বিভিন্ন দেশে বসবাস করছেন। তন্মধ্যে, ৪নং আসামী সাহেদ আহমদ যুক্তরাজ্যে, ৭নং আসামী কেএইচ সুমন যুক্তরাষ্ট্রে, ৯নং আসামী হুমায়ুন কবির কানাডায় এবং ১১নং আসামী ইকবাল হোসেন তারেক যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এই অবস্থায় রাজনৈতিক প্রতিহিংসা মূলক এই মামলায় প্রবাসীদের আসামী করার বিষয়টি সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও দেশের অস্থিতিশীল এই পরিস্থিতিতে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

8 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

2 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

7 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

7 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

4 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
2