admin
প্রকাশিত: 2:22 PM, November 9, 2025
খলিলুর রহমান:
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৪৪ একরের বিশাল ধর্মগ্রাম হাওর এখন প্রভাবশালী আওয়ামী ‘ভূৃমিদস্যু’দের জবর দখলে চলে গেছে। ফলে ক্ষতিগ্রস্থ হাওরের জীববৈচিত্র, ক্ষতিগ্রস্থ পরিবেশ, ক্ষতিগ্রস্থ হাওরের প্রাকৃতিক প্রবাহ ও রূপযৌলুস এবং ক্ষতিগ্রস্থ উপজেলার ৫ মৌজার সাধারণ মানুষ।
হাওরটি পুরূদ্ধার ও প্রাকৃতিক রূপে পুনঃস্থাপনে ৭ দফা দাবি জানিয়েছেন উপজেলার ওই ৫’মৌজার জনসাধারন। মৌজাগুলো হচ্ছে-লান্দু, কুরিহাই, ধর্মগ্রাম, পাঁচসেউতি ও খলাগ্রাম। অতি সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক বরাবরে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, গত ১৬ বছরে রাজনৈতিক ছত্রছায়ায়একটি প্রভাবশালী মহল নানা ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে হাওরের জলাশয় ভূমি কেড়ে নিয়ে এর প্রকৃতিক রূপযৌলুস ও স্বাভাবিক প্রবাহ ধ্বংস করে দিচ্ছে। তারা দেশের প্রচলিত খাসজমি ও ভূমি সখস্কার আইন ১৯৮৪, ভূমি ব্যবস্থাপনা নীতিমালা ২০১৭, ভূমি ব্যবস্থাপনা ও খাসজমি বন্দোবস্ত আইন ১৯৯৫, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, ওয়াইললাইফ তথা সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২৯১২, সংবিধানেন ১৮(ক) অনুচ্ছেদ এবং মহামান্য হাইকোর্টের রিট নং- ৮০৭৬/২০২৫ লংঘন করে উল্লেখিত ‘ধর্মগ্রাম হাওর’টি বেআইনী দখলে নিয়ে হাওরের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ করছে।
কিছুদিন পূর্বে এ বিষয়ে সিলেটের জলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি দিয়েছিলেন এলাকাবাসী। সংবাদ সম্মলনও করেছেন তারা। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় হাওর দখলকারী ভূমিদস্যুরা আরো বেপরোয়া হয়ে হাওরের আমূল পরিবর্তন ঘটিয়ে চলছে।
স্মারকলিপিতে আলোচিত হাওরটির অবস্থান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রাম মৈজার ৪নং ও এসআর ১ নং খতিয়ানের ১১৫৩, ১৩৫৪, ১৩৫৮ ও ১৩৫৮ দাগের ৪৪ একর ভূমি বলে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপিতে দেওয়া ৭ দফা দাবি হচ্ছে -ধর্মগ্রাম হাওরে উচ্ছেদ অভিযান পরিচালানা করে হাওরের প্রাকৃতিক প্রবাহ এবং স্বাভাবিক অবস্থা পুন:স্থাপন, ভয়ে ও প্রলোভনে বিক্রিত জমি ফেরত প্রদানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন, দখলদারদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা রুজু করে দ্রুত বিচার নিশ্চিত করন, জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনিক নিরাপত্তা পুনঃপ্তিষ্ঠা, দখলদারদের রাজনৈতিক ছত্রছায়া ভেঙ্গে প্রশাসনিক নিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্থ মানুষের অধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের অংশগ্রহন নিশ্চিত করা।
এলাকাবাসীর পক্ষে মোঃ সালেহ রাজা স্বাক্ষরিত স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন -আজির উদ্দিন, আব্দুল খালিক, হেলাল আহমদ, আজিজুর রহমান ও সুলেমান রাজা প্রমূখ। স্মারকলিপির অনুলিপি ভূমি মন্ত্রনালয় সচিব ও সিলেটের বিভাগীয় কমিশনারসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা স্মারকলিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১