admin

প্রকাশিত: 10:17 PM, September 4, 2024

জকিগঞ্জে ছাদ থেকে পড়ে কন্সট্রাকশন কর্মীর মৃত্যু ॥ থানায় হত্যা মামলা

জকিগঞ্জে ছাদ থেকে পড়ে কন্সট্রাকশন কর্মীর মৃত্যু ॥ থানায় হত্যা মামলা

নিহত মজির উদ্দিন (ফাইল ছবি)

জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জ উপজেলার বারহালে নির্মাণাধীন ৩য়তলা বিশিষ্ট একটি ভবনের ছাদে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে এক কন্সট্রাকশন কর্মীর মৃত্যু হয়েছে। নিহত মজির উদ্দিন (২৫) স্থানীয় বুরহানপুর গ্রামের করিম উদ্দিনের পুত্র। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১১.৩০ ঘটিকার দিকে বারহাল বাজারের দক্ষিণ পাশে নির্মাণাধীন একটি ভবনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কনট্রাক্টর আব্দুল মুকিতকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, বারহাল বাজারের দক্ষিণ পাশে নিজাম মজুমদার নামের এক ইংল্যান্ড প্রবাসীর ৩য় তলা বিশিষ্ট একটি ভবনের নির্মাণ কাজ করছিলেন কনট্রাক্টর আব্দুল মুকিত। কনট্রাক্টর আব্দুল মুকিতের সাথে কন্সট্রাকশন কর্মী হিসেবে কাজ করতেন মজির উদ্দিন। বর্তমানে ভবনটির ৩য় তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছিল। এই অবস্থায় ঘটনার দিন ভিকটিম মজির উদ্দিনসহ ৬জন কর্মী ৩য় তলার ছাদ ঢালাইয়ের জন্য রড বাঁধায়ের কাজ করছিল। তখন রড কাটার জন্য ইলেকট্রিক রড কাটার ব্যবহার করছিলেন মজির উদ্দিন। দুপুর ১১.৩০ ঘটিকার দিকে ছাদের একপাশে হঠাৎ রড কাটারের বিদ্যুৎ লাইনে মজির উদ্দিন পা লাগতেই সে বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়ে। হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনে শক খেয়ে শরীরের ভারসাম্য ঠিক রাখতে না পেরে মুহুর্তেই ৩য় তলার ছাদ থেকে নীচে রাখা ইটের উপর পড়ে যায় মজির উদ্দিন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এবং সে অচেতন হয়ে পড়ে। পরে সহকর্মী শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের পরিবার, স্থানীয় লোকজন ও জকিগঞ্জ থানার একদল পুলিশ হাসপাতালে ছুটে আসে। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে যায়, পরে ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। মজির উদ্দিনের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মজির উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার পিতা আব্দুল করিম বাদী হয়ে কনট্রাক্টর আব্দুল মুকিতকে আসামী করে ঐদিন রাতে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ০৪, তারিখ ০৩/০৯/২০২৪ইং। আসামী কনট্রাক্টর আব্দুল মুকিত স্থানীয় মাইজগ্রামের আব্দুস সালামের পুত্র।
এবিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, কনট্রাক্টরের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিহতের পিতা দায়েরকৃত মামলায় অভিযোগ করেছেন। ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে মামলাটি রের্কড করেছে। আসামীকে গ্রেফতারে পুলিশী অভিযান শুরু হয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়