admin
প্রকাশিত: 10:36 PM, February 24, 2026
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় আব্দুর রহমান রিপন বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর মতো একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিত্বকে সিসিকের প্রশাসকের দায়িত্ব প্রদান করায় সিলেটের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতকরণে নতুন গতি সঞ্চার হবে।
ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে বরণ করে নিতে তিনি বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি জানান আগামীকাল বুধবার দুপুরে সিসিক প্রশাসকের কার্যালয়ে সকল ব্যবসায়ীদের উপস্থিত হয়ে নবাগত প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তিনি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন। আব্দুর রহমান রিপন আশা প্রকাশ করেন যে, নতুন প্রশাসকের নেতৃত্বে সিলেটের ব্যবসায়ী সমাজ ও সাধারণ নগরবাসী একটি পরিকল্পিত ও জনবান্ধব নগরী উপহার পাবেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন