admin

প্রকাশিত: 8:19 PM, March 24, 2026

গোয়াইনঘাটে চেকপোস্টে শত ট্রাকের অবাধ যাতায়াত, রহস্যজনক কারণে ধরা পড়ল একটি!

গোয়াইনঘাটে চেকপোস্টে শত ট্রাকের অবাধ যাতায়াত, রহস্যজনক কারণে ধরা পড়ল একটি!

8

রুবেল আহমদ:
সিলেটের গোয়াইনঘাটে বালু ভর্তি ট্রাকের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বঙ্গবীর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে জিরার বস্তাসহ একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক জাকারিয়া হোসেনকে (৩৪) আটক করা হয়েছে। আটক চালক গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে। তবে এ ঘটনার সাথে জড়িত জিরার মূল মালিকরা পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত জিরার মোট পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লক্ষ ৪০ হাজার টাকা।
এদিকে নিয়মিত শত শত ট্রাক পারাপার হলেও হঠাৎ একটি ট্রাক ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ— প্রতি রাতে এই চেকপোস্ট দিয়ে শতাধিক চোরাই পণ্যের ট্রাক পার হয়। চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সাধারণত শুধু পণ্যের মালিকের নাম জিজ্ঞেস করে ট্রাক ছেড়ে দেন। কিন্তু আজ রহস্যজনক কারণে মাত্র একটি ট্রাক আটক করা হয়েছে। এছাড়া শুধু ট্রাকচালককে আটক করা হলেও মূল চোরাই পণ্যের মালিকদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার সকালে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নামে। সকাল সাড়ে সাতটার দিকে ১নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোস্ট রোডে একটি বালু বোঝাই ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো ট ২৪-১৪৯২) থামানো হয়। আপাতদৃষ্টিতে ট্রাকটিতে সাধারণ বালু মনে হলেও, পুলিশের সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বালুর স্তরের নিচ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭৬ বস্তা জিরা উদ্ধার করা হয়। অভিযানে এএসআই আলী আহমদ ও এএসআই মনির হোসাইনও অংশ নেন।
অভিযানের নেতৃত্বদানকারী এসআই আনোয়ার হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা বঙ্গবীর এলাকায় অবস্থান নিয়েছিলাম। একটি বালু ভর্তি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয় এবং বালুর নিচ থেকে অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও পুলিশ সতর্ক রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের পেছনের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত চলছে।”
উদ্ধারকৃত মালামাল ও ড্রাম ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি চোরাচালান মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

2 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

2 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

7 স্টাফ রিপোর্টার: 3 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
7