admin
প্রকাশিত: 12:19 AM, May 27, 2026
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :
নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ লাখ টাকা আত্মসাত, পাসপোর্ট গোপন রাখা ও পারিবারিক নির্যাতনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার প্রবাস ফেরত বাসিন্দা হেলাল আহমদ।
মঙ্গলবার (২৬ মে) জকিগঞ্জে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
জকিগঞ্জ উপজেলার নান্দিশ্রী গ্রামের বাসিন্দা হেলাল আহমদ জানান, ১৯৯৩ সালের ২৩ জুন জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যান তিনি। সেখানে নিজস্ব গ্যারেজ ব্যবসা গড়ে তোলেন এবং প্রবাস জীবনের উপার্জনে পরিবার পরিচালনার পাশাপাশি নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে আসছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রবাসে থাকা অবস্থায় এক শ্রীলঙ্কান প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে পারিবারিকভাবে সম্পর্কের সূত্র ধরে শ্রীলঙ্কায় গিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মোহরানা, আনুষ্ঠানিকতা ও অন্যান্য ব্যয় তিনি নিজেই বহন করেন বলে দাবি করেন। পরে স্ত্রীকে বাংলাদেশে এনে সংসার শুরু করেন।
হেলাল আহমদের দাবি, সংসার জীবনে তিনি স্ত্রীকে নগদ অর্থ, জমি ও স্বর্ণসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়েছেন। কৃষি ব্যাংকের হিসাবে ৩ লাখ টাকা মোহরানার অর্থ জমা রাখার পাশাপাশি ১০ শতক জমি ও নগদ অর্থও প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন প্রবাসে থেকে পাঠানো অর্থের কোনো স্বচ্ছ হিসাব তিনি পাননি। বিশ্বাসের জায়গা থেকে নিজের পাসপোর্ট, ব্যাংক কাগজপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র স্ত্রীর কাছে গচ্ছিত রাখলেও পরে তা ফেরত না পাওয়ায় কর্মস্থলে ফিরতে ব্যর্থ হন এবং আর্থিক ক্ষতির মুখে পড়েন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পারিবারিক সম্মতি ও আলোচনার ভিত্তিতে দ্বিতীয় বিয়ে করার পর থেকেই তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার শুরু হয়। তার প্রথম স্ত্রীর বাড়ি শ্রীলঙ্কায়—এ বিষয়টি নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
হেলাল আহমদ বলেন, তার বিরুদ্ধে আনা ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ সাজানো। এমন কোনো অর্থ লেনদেন হয়ে থাকলে তার বৈধ ব্যাংকিং প্রমাণ উপস্থাপন করার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, বর্তমানে তাকে ও তার দ্বিতীয় স্ত্রীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলার হুমকি এবং হয়রানির চেষ্টা চলছে। গত ২৪ মে তার দ্বিতীয় স্ত্রীর বসতঘরে হামলা ও মারধরের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
এ সময় উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেন, শ্রীলঙ্কান ওই নারীর পূর্বের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। তারা আরও অভিযোগ করেন, পারিবারিক বিভিন্ন বিরোধ ও সম্পর্কসংক্রান্ত জটিলতা ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে হেলাল আহমদ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
8 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
4 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
5 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
8 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
6 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
3 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক