admin
প্রকাশিত: 12:09 PM, June 24, 2026
আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার ১১নং ওয়ার্ডের অন্তর্গত কুয়ারপাড় পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ মোঃ কবির আহমদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির উপদেষ্টা, মদন মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বর্ষীয়ান রাজনীতিবিদ আলাউদ্দীন বাদশা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সহ-সম্পাদক (জলবায়ু পরিবর্তন বিষয়ক) আবু সাঈদ মোঃ তাইফ (তায়েফ)-এর সঞ্চালনায় মিছিল ও পথসভায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, “আদালত কর্তৃক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে নতুন করে নাশকতার চেষ্টা চালাচ্ছে। জনগণের জানমালের ক্ষতি করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপি রাজপথে প্রস্তুত রয়েছে।” দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
মিছিল ও পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সদস্য মাহমুদুর রহমান মন্তাজ, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাদত হোসেন, আজমল আহমদ, সাজিদ আহমদ চৌধুরী, বিএনপি নেতা ফারুক বখত, আবু ফয়েজ বাবু, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, ১১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক খালেদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান দোলন, শেখ লিমনুজ্জামান ইমন, ফখর উদ্দীন মাহমুদ, বিপুল দাস, সুমল ঘোষ, রাহেল আহমদ, আবুল আহমদ, আবু ইউসুফ, আশরাফ আহমদ, দীলিপ কুমার চন্দ্র, নাজমুল ইসলাম, মোহাম্মদ ইসরাক মাহতাব রহমান, রবিউল আলম, বাদল করসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)