admin

প্রকাশিত: 11:38 AM, July 15, 2026

প্রবাসীর সম্পত্তি আত্মসাতের চেষ্টা, মাদক কারবার ও আইসিটি মামলায় জেল খাটা রফিকুল ইসলাম ফেনুর অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী

প্রবাসীর সম্পত্তি আত্মসাতের চেষ্টা, মাদক কারবার ও আইসিটি মামলায় জেল খাটা রফিকুল ইসলাম ফেনুর অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী

2
  • সিলেটে ভোল্ট পাল্টে ‘বিএনপি নেতা’ বনে যাওয়ার চেষ্টা, নানা অভিযোগে অভিযুক্ত ফেনুর শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর পশ্চিম কাজলশাহ এলাকার বাসিন্দা ও আর আর ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম ফেনুকে নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ, আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ থাকা এই ব্যক্তি এখন রাতারাতি ভোল্ট পাল্টে বিএনপির নেতাকর্মীদের সাথে মিশে নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে প্রবাসীর সম্পত্তি আত্মসাতের চেষ্টা, মাদক ব্যবসা, হামলা-লুটপাট এবং সাংবাদিকদের হুমকির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। টাকার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার পাশাপাশি তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনু পূর্বে নিজের ভঙ্গিতে গান ও কবিতা গেয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার স্তুতি গাইতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগ সরকারের পক্ষে তার বিভিন্ন পোস্ট ছিল। তবে ৫ আগস্টের পর তিনি সুর বদলে ফেলেন এবং বিএনপির সাথে সখ্যতা গড়ার জোর চেষ্টা চালান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে এবং বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে ফেনু তার অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা চালাচ্ছেন।
ফেনুর বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী কয়ছর আহমদের বাসা ও পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, এ নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি সাংবাদিকদের সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে, যা নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, ফেনুর নিজ বাসা একসময় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আখড়ায় পরিণত হয়েছিল। এর আগে কোতোয়ালী মডেল থানা পুলিশ তার মালিকানাধীন ভবন থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারও করে। এছাড়াও তার বিরুদ্ধে নারীদের নিয়ে নানাবিধ অনৈতিক কৌশলের আশ্রয় নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
অনুসন্ধানে জানা যায়, এর আগে ২০১৭ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার একটি মামলায় ফেনুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। সিলেটের টুকেরবাজার ইউনিয়নের এক ফিলিং স্টেশন মালিকের প্রায় সাড়ে ৮৬ লাখ টাকা পরিশোধ না করে উল্টো ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মানহানি করার অভিযোগে ওই মামলাটি দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় কারাবন্দি শিল্পপতি রাগীব আলীকে নিয়ে জেল সুপারের বিদায় অনুষ্ঠানে অর্থায়ন ও গান পরিবেশন করে তিনি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিলেন।
কাজলশাহ এলাকার সোনার বাংলা এলাকায় জায়গাজমির বিরোধকে কেন্দ্র করে শফিকুল ইসলাম নামে এক প্রবাসীর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ফেনু ও তার ভাইসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। ওই বর্বরোচিত হামলায় প্রবাসী শফিকুল ইসলাম, তার স্ত্রী ও শাশুড়ি গুরুতর আহত হয়েছিলেন।
এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবারগুলো এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। টাকার দাপট ও ভোল্ট পাল্টানো এই কথিত নেতার হাত থেকে বাঁচতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে রফিকুল ইসলাম ফেনুকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কাজলশাহবাসী।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

5 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের  রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

3 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

1 সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম,

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

3 সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

1   3 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

1
3